সোমবার , ৩১ অক্টোবর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাই দুটি অজগর সাপ অবমুক্ত

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
অক্টোবর ৩১, ২০২২ ২:৫৮ অপরাহ্ণ

 

কাপ্তাইয়ে আবারো প্রায় ৭ ফুট দৈর্ঘ্যের দুটি অজগর সাপ অবমুক্ত করেছে বনবিভাগ।

সোমবার (৩১ অক্টোবর) সকালে কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরন্যে সাপ দুটি অবমুক্ত করা হয়। কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদের উপস্থিতিতে সাপ দুটি অবমুক্ত করে বনবিভাগের সদস্যরা।

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ জানান, সম্প্রতি রাঙামাটি সদর কলেজ গেইট থেকে ৭ ফুট দৈর্ঘ্যের ৫ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করে রাঙামাটি বনবিভাগ এবং কাপ্তাইয়ে লোকালয় থেকে আরো একটি প্রায় ৭ ফুট দৈর্ঘ্যের প্রায় ৪ কেজি ৬০০ গ্রাম ওজনের অজগর সাপ উদ্ধার করে বনবিভাগ। পরে রাঙ্গামাটি বন সংরক্ষক (সিএফ) মো.মিজানুর রহমান এবং পার্বত্য চট্টগ্রাম দক্ষিন বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ছালেহ মোঃ শোয়াইব খানের দিকনির্দেশনা মোতাবেক আজ সোমবার সকালে কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরন্যে অবমুক্ত করে বনবিভাগের কর্মীরা।

এইসময় কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কবির হোসেন সহ বন বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এর পূর্বে কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে বিরল প্রজাতির ২টি বানর, ৭টি সাপ, ৪টি ময়না, ১টি হরিণ ও ১টি লজ্জাবতী বানর অবমুক্ত করা হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে ৩ লাখ ৮৮ হাজার টাকার বিদেশী সিগারেট জব্দ

নিরাপদ খাদ্য ও প্রযুক্তিনির্ভর কৃষি চর্চায় বাঘাইছড়িতে দিনব্যাপী ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’

জুরাছড়িতে ৭০ পরিবার পেল পাকা ঘর

রাবিপ্রবি’র অসুস্থ শিক্ষার্থীর পাশে দাঁড়ালো রাঙামাটি জেলা পুলিশ ও বিকাশ লিমিটেড

সোনারগাঁও ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত

কাপ্তাইয়ে টাইফয়েডের ভ্যাকসিনেশান ক্যাম্পিং এর উদ্বোধন

কেপিএম ইসলামী শিশু একাডেমীর বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

কাপ্তাই জাতীয় উদ্যানে বার্মিজ পাইথন অজগর সাপ অবমুক্ত

রামগড়ে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালন

রাঙামাটি এনসিপির মতবিনিময় ও কার্যকরী সভা

error: Content is protected !!
%d bloggers like this: