সোমবার , ৩১ অক্টোবর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি বন্ধের দাবি মুক্তিযোদ্ধাদের

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
অক্টোবর ৩১, ২০২২ ৩:০২ অপরাহ্ণ

 

মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি বন্ধের দাবি করেছেন রাঙামাটির বীর মুক্তিযোদ্ধারা। তারা অভিযোগ করে বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে যে যার মত করে মুক্তিযুদ্ধে ইতিহাস লিখছে যা সত্য ইতিহাসের পরিবর্তে অনেকসময় বিকৃত ইতিহাসের জন্ম দিচ্ছে। বীর মুক্তিযোদ্ধাদের এক মত বিনিময় সভায় এসব মন্তব্য করেন মুক্তিযোদ্ধারা।

সোমবার (৩১ অক্টোবর) সকালে তবলছড়িস্থ মুক্তিযোদ্ধা সংসদ রাঙামাটি জেলা ইউনিট কমান্ডের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও প্রশাসক মুক্তিযোদ্ধা সংসদ রাঙামাটি জেলা ইউনিট কমান্ড।

এসভায় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী কামাল উদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদ রাঙামাটির ডেপুটি কমান্ডার ১ বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন চৌধুরী, ডেপুটি কমান্ডার ২ বীর মুক্তিযোদ্ধা আব্দুস শুক্কুর তালুকদার।

মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধারা বলেন, প্রত্যেক উপজেলায় জায়গা বরাদ্দ না পাওয়ায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মান করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন। সরকারি খাস জায়গা বরাদ্দ দিয়ে বীর নিবাস নির্মিণের দাবি জানান। একইসাথে রাঙামাটি মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রের নিবন্ধনের বিরোধীতা করে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মামলা করায় ক্ষোভ ও নিন্দা জ্ঞাপন করেন।

মতবিনিময় সভা শেষে আরেক অনুষ্ঠানে রাঙামাটি মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির কাউন্সিল অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম। কাউন্সিল শেষে বীর মুক্তিযোদ্ধা হাজী মো: কামাল উদ্দিনকে সভাপতি ও মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন চৌধুরীর নাম ঘোষনা করা হয়।

মতবিনিময় সভা ও কাউন্সিলে রাঙামাটি জেলার বিভিন্ন উপজেলার বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়িতে রড চুরির ঘটনায় সেই আ’লীগ নেতা রিমান্ডে

বাঘাইছড়িতে জামায়াতে ইসলামী’র উদ্যোগে ঈদ উপহার বিতরণ, উপকৃত ৬৭ পরিবার

সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাঘাইছড়িতে প্রশাসনের সভা অনুষ্ঠিত

পার্বত্য চুক্তির ২৫ বছর পূর্তিতে কাউখালীতে আলোচনা সভা

কাপ্তাই লেকের পোনা মাছ জব্দ করেছে জেলা মৎস্য বিভাগ

মারমা সম্প্রদায়ের রিঃলংপোয়েঃ আকাজা, পাইংজারা ও মঙংছুং প্রদর্শনী দেখলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার

রমযানে ন্যায্য দাম না নিলে ব্যবস্থা নেয়া হবে

রুমায় সৌরবিদ্যুতের ব্যাটারী বিষ্ফোরণে পুড়লো ১২ ঘর

রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রশাসন- বনবিভাগের রশি টানাটানি / ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড়

error: Content is protected !!
%d bloggers like this: