রবিবার , ২৭ নভেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

পার্বত্য অঞ্চল দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে -অংসুই প্রু চৌধুরী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
নভেম্বর ২৭, ২০২২ ২:৪৯ অপরাহ্ণ

রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ও কাউখালী উপজেলা আওয়ামীলীগ সভাপতি অংসুই প্রু চৌধুরী বলেন, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তির সম্পাদন করে পাহাড়ের শান্তি ফিরিয়ে আনা হয়েছিল।  কিন্তু বিএনপি জামায়াত পার্বত্য চুক্তিকে কালো চুক্তি বলে আখ্যায়িত করে পাহাড়ের কালো পতাকা উত্তোলন করেছে।

শনিবার বিকেলে উপজেলা পরিষদ অডিটরিয়ামে বাংলাদেশ আওয়ামীলীগ কাউখালী উপজেলা শাখা ও সহযোগী সংগঠনের যৌথ প্রতিনিধি সভায়  এ কথা বলেন অংসুই প্রু চৌধুরী।

তিনি বলেন, পার্বত্য অঞ্চলকে ভারত হয়ে যাবে বলে জনগনকে বিভ্রান্ত করেছে। চুক্তির ফলে পার্বত্য অঞ্চল ভারত হয়নি পার্বত্য অঞ্চল আজ উন্নয়নের ছোয়ায় বিশ্বের কাছে একটি প্রাকৃতিক সৌন্দর্য্যের রানী হিসাবে পরিচিতি লাভ করেছে। তিনি বলেন, পার্বত্য অঞ্চল আজ দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে। পাহাড়ের পর্যটন শিল্পের বিকাশে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলেও মন্তব্য করেন।

রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর বলেন, আগামী সংসদ নির্বাচনে পাহাড়ের  শান্তি বিনষ্টকারী বিএনপি জামায়াত যাতে মাথা তুলে দাঁড়াতে না পারে সেজন্য সজাগ থাকতে হবে। সকল বিভেদ ভুলে সকল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

জেলা পরিষদ চেয়ারম্যান ও কাউখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় কাউখালী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ক্যাজাই মারমা, সহ-সভাপতি ও কাউখালী উপজেলা চেয়ারম্যান শামসুদ্দোহা চৌধুরী, সহ-সভাপতি মোঃ বেলাল উদ্দিন, সহ-সভাপতি প্রফেসর সুইবাই রোয়াজা, সাধারণ সম্পাদক মোঃ এরশাদ সরকার, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক অংক্যজ চৌধুরী,বেতবুনিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনির উদ্দিন,আওয়ামীলীগ নেতা মাইন উদ্দিন খোকা, যুবলীগ  সভাপতি অভিমং চৌধুরী,সাধারন সম্পাদক নাজিম উদ্দিন বক্তব্য রাখেন।

 

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে শহীদ বীর কাশেমের গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিল

কাপ্তাইয়ে ১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

রাঙামাটি কারাগারে বীর বাহাদুর নামে এক কয়েদির মৃত্যু

ধানের শীষে আস্থা রাখলে পাহাড়ে উন্নয়নের দুয়ার খুলবে– দীপেন দেওয়ান

বিলাইছড়িতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

১৫ জুন চন্দ্রঘোনা ইউপি নির্বাচন / চেয়াম্যান পদে দুই প্রার্থি, বিনাপ্রতিদ্বন্ধিতায় জয়ের পথে দুই মেম্বার

চন্দনাইশে শুক্লাম্বর তরুণ সংঘের জগদ্ধাত্রী পূজা উদযাপন পরিষদ গঠিত: টিংকু সভাপতি, সুজন সাধারণ সম্পাদক

কাপ্তাইয়ে নিপোর্ট’র ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে শান্তি এসি বাস সার্ভিস চালু

রামগড়ে পুকুরে পড়ে এক শিশুর মৃত্যু

error: Content is protected !!
%d bloggers like this: