সোমবার , ২৮ নভেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

মানিকছড়িতে কুড়িয়ে পাওয়া নবজাতকের ঠাঁই মিলেছে শিশু মনিতে

প্রতিবেদক
থোয়াই অংপ্রু মারমা, মানিকছড়ি, খাগড়াছড়ি
নভেম্বর ২৮, ২০২২ ৭:৫১ অপরাহ্ণ

 

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় সড়কের পাশে ফেলে যাওয়া দু’দিনের নবজাতক শিশু কন্যাটিকে অবশেষে ঠাঁই মিলেছে সমাজ সেবা অধিদপ্তরের চট্টগ্রামস্থ “শিশু মনি” সেন্টারে। এদিকে শিশুটিকে দত্তক নিতে উপজেলা সমাজসেবা কার্যালয়ে ২০/২৫ জন দম্পতি তদবির করে ব্যর্থ হয়েছে।

পুলিশ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের মানিকছড়ি উপজেলার গোদার পাড় এলাকায় গত ২৬ নভেম্বর বিকেলে এক নবজাতক(কন্যা শিশু) পড়ে থাকতে দেখে জরুরী সেবা ৯৯৯-এ ফোন করেন অজ্ঞাত ব্যক্তি। পরে থানা পুলিশ সরজমিনে গিয়ে আনুমানিক ২ দিন বয়সী ফুটফুটে কন্যা শিশুটিকে উদ্ধার করে পাশ্ববর্তী এক মহিলার আশ্রয়ে রাখেন। পরে শিশুটিকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসকের তত্বাবধানে রাখার পর উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী গতকাল সোমবার বিকেলে পুলিশ প্রহরায় শিশুটিকে সমাজ সেবা অধিদপ্তরের চট্টগ্রামস্থ “শিশু মনি” কেয়ার সেন্টারে প্রেরণ করা হয়। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহনূর আলম সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে শিশুটিকে দত্তক নিতে উপজেলার ২০/২৫জন দম্পতি তদবির করলেও প্রশাসন এ বিষয়ে কোন সিদ্ধান্ত না দিয়ে সমাজ সেবা অধিদপ্তরের নিরাপদ শিশু উন্নয়ন কেন্দ্র’ শিশু মনি’ সেন্টারে প্রেরণ করার সিদ্ধান্ত গ্রহন করেন। উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁওয়ে ৬০০ গ্রাম গাঁজা নিয়ে নারীসহ আটক-২

মাস্টারশেফ ও পোলট্রি দোকানিকে ভোক্তা অধিদপ্তরে জরিমানা

রুমায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত

ঈদগাঁওয়ে বিজয় দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

কাপ্তাইয়ে অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

কালবৈশাখীর মধ্যেও থামেনি মানবিকতা, দুর্গম পাহাড়ে মহালছড়ি জোনের চিকিৎসাসেবা

কর্ণফুলী কলেজ ছাত্রদলের উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা সামগ্রী বিতরণ

সুনামের ৩১ বছর শিক্ষকতা অতপর অবসরে পারভিন সুলতানা

মাইনীমুখ বাজার ব্যবসায়ীদের নিয়ে দুর্যোগ প্রতিরোধ মূলক সচেতনতা সভা

চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান  হাসপাতালে নারীর প্রতি সহিংসতা বিষয়ক সভা অনুষ্ঠিত 

error: Content is protected !!
%d bloggers like this: