বুধবার , ২১ জুন ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

চট্টগ্রামে বঙ্গবন্ধুর মু্র‍্যাল ভাংচুরের প্রতিবাদে রাঙামাটিতে বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জুন ২১, ২০২৩ ৫:৪৪ অপরাহ্ণ

 

চট্টগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মু্র‍্যাল ভাংচুর প্রতিবাদে ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(২১ জুন) সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাঙামাটি ইউনিট কমান্ডের উদ্যোগে ঘন্টাব্যাপী কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরী সঞ্চালনায় ও বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ কামাল উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদ রাঙামাটি জেলা ইউনিটির ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন চৌধুরী, রাঙামাটি পৌরসভা মেয়র আকবর হোসেন চৌধুরী,

বীর মুক্তিযোদ্ধা প্রীতি কান্তি ত্রিপুরা, মুক্তিযোদ্ধা সংসদ রাঙামাটি সদর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদ রাঙামাটি সদর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর জব্বার সুজন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাংগঠনিক সম্পাদক প্রকাশ চাকমা,মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডারে সহ সভাপতি এড. মামুন ভুঁইয়া।

এসময় বক্তারা বলেন, যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মু্র‍্যাল ভাংচুর করেছে তারা দেশের শত্রু জনগণের শত্রু। যারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না তারাই আমাদের স্বাধীনতার চেতনার উৎস বঙ্গবন্ধুর মু্র‍্যাল ভাংচুরের মতো ঘৃণ্য কাজ করেছে। তাই অবিলম্বে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাংচুরকারীদের গ্রেফতার এবং কঠোর শাস্তির দাবি জানিয়েছেন বক্তারা।

পরে মানববন্ধন শেষে রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।

উল্লেখ্য, বিএনপির অঙ্গসংগঠনের একটি মিছিল থেকে তারুণ্যের সমাবেশে যোগ দিতে আসা সমর্থকরা বুধবার (১৪ জুন) চট্টগ্রামের জামালখানে ডা. খাস্তগীর সরকারি বালিকা বিদ্যালয়ের দেয়ালে টাঙানো ‘মুজিব মানে বাংলাদেশ’ শীর্ষক ম্যুরালটি ভাংচুর করে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর বাণী

কেন্দ্রের হস্তক্ষেপে আবারো সভাপতি হলেন দীপংকর তালুকদার

বিলাইছড়ির বড়থলি ইউপি চেয়ারম্যান আতোমং হত্যামামলার ৪ আসাসি গ্রেপ্তার

কাপ্তাইয়ে স্বেচ্ছাসেবক দলের শীতবস্ত্র বিতরণ

রাঙামাটি কোতোয়ালী থানা পুলিশের অভিযানে দুই মোটরসাইকেলসহ ধরা পড়ল চোর

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের ১১৮ বছর পূর্তি উপলক্ষ্যে ২ দিনব্যাপী অনুষ্ঠান শুরু

রাজস্থলীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা: মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানের ঘোষণা

রাঙামাটি শহরে কাপ্তাই হ্রদ থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাঙামাটিতে হোটেল-রেস্তোরাঁ ও সড়ক পরিবহন আইনে ভ্রাম্যমাণ আদালতে অভিযান

লংগদুতে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

error: Content is protected !!
%d bloggers like this: