রবিবার , ২৮ ডিসেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

সোনারগাঁও ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডিসেম্বর ২৮, ২০২৫ ৪:৩১ অপরাহ্ণ

সোনারগাঁও ইউনিভার্সিটি তার দ্বিতীয় সমাবর্তন ২০২৫ আজ রোববার রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (ICCB)-তে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ও সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের শিশু বিষয়ক ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস. মুরশিদ ও সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহুদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ, জেনারেল সেক্রেটারি ও প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মো. আব্দুল আলিম, ট্রাস্টি বোর্ডের কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট উম্মে সালমা, ট্রাস্টি বোর্ডের উপদেষ্টা আজিজুল বারী (শিপু) এবং এল. মীর আবদুল আলিম। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর শামিম আরা হাসান, উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর বুলবুল আহমেদ, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ একরামুল ইসলাম এবং ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা।

উক্ত সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের Spring-2021 হতে Summer-2025 পর্যন্ত বিভিন্ন প্রোগ্রামে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এবারের সমাবর্তনে ১৩ জন শিক্ষার্থীকে চ্যান্সেলরস গোল্ড মেডেল এবং ৮৩ জন শিক্ষার্থীকে ভাইস-চ্যান্সেলরস গোল্ড মেডেলসহ মোট ৯৬ জন কৃতী শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করা হয়।

সমাবর্তনের অংশ হিসেবে পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করা হয়। এ উপলক্ষে বৃক্ষরোপণ ক্যাম্পেইনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। সমাবর্তনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা দুটি করে গাছ রোপণ করে ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোডের মাধ্যমে এ কর্মসূচিতে অংশ নেন। লটারির মাধ্যমে নির্বাচিত বিজয়ীদের মধ্যে ১ম পুরস্কার হিসেবে নগদ ৫০,০০০ টাকা, ২য় পুরস্কার হিসেবে একটি ল্যাপটপ এবং ৩য় পুরস্কার হিসেবে একটি স্মার্টফোন প্রদান করা হয়। এছাড়া আরও ৭ অংশগ্রহণকারীকে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। এ পর্বে জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ-এর দল, মাহতিম সাকিব ও শাহরিয়ার চৌধুরি তাঁদের পরিবেশনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন। পাশাপাশি সোনারগাঁও ইউনিভার্সিটির সাংস্কৃতিক ক্লাবের উদ্যোগে নৃত্য ও সংগীত পরিবেশনের মাধ্যমে পুরো অনুষ্ঠানকে প্রাণবন্ত ও উৎসবমুখর করে তোলা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চন্দনাইশে শতবর্ষের বিশ্ব পুকুরের বলি খেলায় চ্যাম্পিয়ন জীবন বলি

চিঠি সংশোধন করতে জেলা পরিষদ চেয়ারম্যানকে পিসিসিপি’র আল্টিমেটাম

কাপ্তাইয়ে দৃষ্টিনন্দন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন 

জাতীয় অ্যামেচার রেডিও ফিল্ড ডে অনুষ্ঠিত

সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ দুই ইউপিডিএফ কর্মী আটকে স্থানীয়দের স্বস্তি

বাঙ্গালহালিয়া ইউনিয়ন যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত

যেন এক পরিপূর্ণ খামার বাড়ি বাঘাইছড়ির ইওএনও’র বাংলো

রাঙামাটিতে টিসিবির ট্রাকসেল: পণ্য সংকটে ভোগান্তিতে নিম্নআয়ের মানুষ

অপারেশন ডেভিলহান্টে রাঙামাটিতে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

নতুন এক বাংলাদেশের অভ্যুদয় হয়েছে; ঘুষ না পাওয়ায় কর্মকর্তাদের কাজে অনীহা- সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ

error: Content is protected !!
%d bloggers like this: