শনিবার , ১১ মার্চ ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

থানচিতে সন্ত্রাসীদের গুলিতে ট্রাক চালক ও শ্রমিক গুলিবিদ্ধ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
মার্চ ১১, ২০২৩ ১০:৫১ অপরাহ্ণ

বান্দরবানে থানচি উপজেলার রাস্তায় কাজ শেষে ফেরার পথে সন্ত্রাসীদের অতর্কিত গুলিতে ট্রাক চালক মো. জালাল (২৭) একজন গুলিবিদ্ধ হয়েছে।

একই ঘটনায় মো. ফোরকান (২৯) নামের আরেক শ্রমিক গুরুতর আহত হন। এছাড়াও গাড়িতে থাকা ৪ জন শ্রমিক ভয়ে পালিয়ে গেছে বলে জানা যায়।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত এখনও তারা নিখোঁজ রয়েছে।

শনিবার (১১মার্চ) বিকালে থানচি উপজেলা লিক্রে নতুন সড়কের ২১ কিলো থামলক পাড়া নামক এলাকায় এই ঘটনাটি ঘটে।

ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন থানচি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে থানচি লিটক্রে নতুন সড়কের দুটি ট্রাকের দু’জন ড্রাইভারসহ ছয় জন শ্রমিক নিয়ে ৪৫ কিলোমিটারের এলাকায় ইট পৌঁছে দেওয়ার কাজে যান। তারা ফেরার পথে একই সড়কের ২১ কিলো নামক স্থানে থামলক পাড়া এলাকায় পৌছালে দুটি ট্রাকের উদ্দেশ্যে অতর্কিতভাবে গুলি চালায় সন্ত্রাসীরা।

ঘটনাস্থলে ট্রাক চালক মো. জালাল গুলিবিদ্ধ হয় ও মো. ফোরকান নামে আরেক এক শ্রমিক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহত দুইজনকে উদ্ধার করে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার শেষে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক জানান, ফেরার পথে সন্ত্রাসীরা অতর্কিতভাবে গুলি চালালে একজন গুলিবিদ্ধ ও অপর একজন আহত হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কারা ঘটনাটি ঘটিয়েছে তদন্ত করে বিস্তারিত জানা যাবে

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পার্বত্য তিন জেলায় ‘জুলাই পুনর্জাগরণ, জুলাই গণঅভ্যুত্থান ও তারুণ্যের উৎসব-২০২৫’ উদযাপিত

রাঙামাটিতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় মে দিবস উদযাপন

কাপ্তাইয়ে আর্ন্তজাতিক বন দিবস পালন

রামগড়ে মাদক ব্যবসায় বাধা দেয়ায় ব্যবসায়ীর উপর হামলা

ঈদগাঁওয়ে বন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বিলাইছড়িতে হিল ফ্লাওয়ার কর্তৃক পুষ্টি মেলা অনুষ্ঠিত

রাঙামাটিতে আগামীকাল থেকে ৩৬ ঘন্টার হরতালের ডাক

চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার

জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের সফলতা, উদ্ধার করলো হারিয়ে যাওয়া ২৫টি মোবাইল ফোন

লংগদুতে বিজিবি’র অভিযানে অবৈধ কাঠ জব্দ

error: Content is protected !!
%d bloggers like this: