সোমবার , ১৭ এপ্রিল ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

মানিকছড়ির যোগ্যাছোলার বলীখেলায় নতুন চ্যাম্পিয়ন সাথোয়াই প্রু মারমা

খাগড়াছড়ির মানিকছড়ির যোগ্যাছোলায় প্রতি বছরের ন্যায় এ বছরও ঐতিহ্যবাহী বলীখেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ এপ্রিল) অনুষ্ঠিত এ বলি খেলা দেখতে দুপুরের পর থেকে লোকজন আসতে শুরু করে যোগ্যাছোলা গ্রামে।

বিকাল চারটায় উৎসবমুখর পরিবেশে খেলাটি শুরু হয়। এতে স্থানীয় ও বিভিন্ন জায়গায় থেকে আসা বলী সাথোয়াই প্রু মারমা (৩০), মধু কুমার ত্রিপুরা(৪০),উথোয়াইমাং মারমা(৩০),কাশেম মিয়া(২৫), জাপান মারমা(২৮),বিল্লাল হোসেন (৩৫) ও আপ্রুমং মারমা (৩৪) সহ মোট ১৬ জন বলীখেলোয়ার অংশগ্রহণ করেন।

এবারের বলী খেলায় ১ম বারের মত চ্যাম্পিয়নের মুকুটটি অর্জন করে বলী সাথোয়াইপ্রু মারমা (৩০)।

সাংগ্রাই উদযাপন উপলক্ষে সেখানে সোমবার সকাল বেলায় মৈত্রী জলবর্ষণ (পানিখেলা) অনুষ্ঠিত হয়।

দিনের অন্যান্য সময়ে মারমাদের ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলা হয়েছে।

আয়োজকরা জানান, বহু বছর আগে থেকেই সাংগ্রাই উৎসব উপলক্ষে যোগ্যাছোলায় বলী খেলার আয়োজন করা হয়। করোনা মহামারীতে ২ বছর বন্ধ থাকার পর গত বছর থেকে পুনরায় আয়োজন করা হয় বলীখেলার আসর।

খেলার শেষে অংশেপ্রু মারমা অংশের সঞ্চালনায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি মানিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন ও সভার সভাপতি মানিকছড়ি উপজেলা কার্বারী এসোসিয়েশনের সভাপতি উ. ক্যজাই কার্বারীর কাছ থেকে পুরষ্কার গ্রহণ করেন বলীখেলার বিজয়ী সাথোয়াইপ্রু মারমা সহ অন্যান খেলার বিজয়ীরা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে ইয়াবাসহ দুই যুবক আটক

বাঘাইছড়িতে ইয়াবাসহ মাদক কারবারি ও সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

মহালছড়িতে জেলা পরিষদের সহযোগিতায় বিদ্যালয়ে ফলজ ও ঔষধি গাছ রোপণ

ঈদগাঁওয়ে মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন ও কর্মবিরতি পালিত

দীঘিনালায় বন্যার্ত ও কৃষকদের জন্য ফাইন্যান্সিয়াল লিটারেসি সহায়তা

খাগড়াছড়িতে জ্বালানী তেলের কৃত্রিম সংকট রোধে মাঠে নেমেছে সেনাবাহিনী ও প্রশাসন

কাপ্তাই বিএসপিআই এ ৪ মাস ব্যাপি কেয়ার গিভিং উদ্বোধন

কাপ্তাইয়ের ৭ লাখ ৭২ হাজার টাকা বিতরণ করলেন এমপি দীপংকর তালুকদার

রাঙামাটিতে বিজয় দিবস উপলক্ষে বিজয় মেলা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

লংগদুতে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ স্মৃতি সংসদের ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

error: Content is protected !!
%d bloggers like this: