বুধবার , ৯ আগস্ট ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে আরো ১১ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহারের ঘর

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
আগস্ট ৯, ২০২৩ ৯:৫৭ অপরাহ্ণ

চতুর্থ পর্যায়ে দ্বিতীয় ধাপে রাঙামাটির কাপ্তাই উপজেলায় আরোও ১১ টি ভূমিহীন ও গৃহহীন  পরিবার পেলো প্রধানমন্ত্রীর  উপহারের ঘর।

বুধবার( ৯ আগস্ট) সকালে  কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী,  উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাছির উদ্দীন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন উপকারভোগীদের হাতে ঘরের চাবি হস্তান্তর করেন।

এসময় তাদের প্রত্যেককে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ হতে ১০ কেজি চাল ও ১ টি করে কম্বল প্রদান করা হয়।

কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায়  এসময়   উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মারজান হোসেন, কাপ্তাই উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিন, চন্দ্রঘোনা থানার ওসি শফিউল আজম বাবু, বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী,  কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমকর্তা রুহুল আমিন  সহ জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, হেডম্যান, কারবারী সহ নানা শ্রেণী পেশার লোকজন  উপস্থিত ছিলেন ।

এর আগে গণভবন হতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা   ভার্চুয়ালি যুক্ত হয়ে সারা দেশে ২২ হাজার ১শত ১ জন গৃহ-ভূমিহীনদের মাঝে আশ্রয়নের ঘর হস্তান্তর করেন।

এসময়  কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে আমন্ত্রিত অতিথি ও  সর্বস্থরের জনগণ ভিডিও কনফারেন্স মাধ্যমে  এই অনুষ্ঠান উপভোগ করেন।

কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমকর্তা রুহুল আমিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেওয়া এই পর্যন্ত কাপ্তাই উপজেলার ৫ টি ইউনিয়নে আজকের   ১১  টি সহ সর্বমোট ১ শত ১০ টি  পরিবার পেলো নতুন   ঘর।

উপকারভোগী সামাপ্রু মারমা, হাসিনা বেগম ও খেবুরি মারমা সহ অনেকে  ঘর পেয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান। প্রসঙ্গত:  মুজিববর্ষে ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা’ প্রধানমন্ত্রীর এ নির্দেশনা অনুযায়ী সারা দেশে গৃহহীন অসহায় পরিবারের মাঝে মাথা গোঁজার জন্য আশ্রয়ণ প্রকল্পের আওতায় এসব গৃহ প্রদান করা হচ্ছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ২৬ বছর পূর্তি উদযাপিত

বিজয় দিবসে কাপ্তাই সেনাজোন অটল ছাপান্ন  এর উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা  

৫ দিন বন্ধ থাকার পর চালু হলো চন্দ্রঘোনা-রাইখালী নৌ-রুটে ফেরি চলাচল 

বান্দরবান আইনজীবী সমিতির সভাপতি কালাম, সম্পাদক বাসিংথুয়াই, সহ সম্পাদক আলমগীর

হালদা নদীর পানি দূষণমুক্ত ও পরিবেশ রক্ষায় সমন্বয় সভা

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাপ্তাইয়ে নানা আয়োজন

বান্দরবানে ইয়াবাসহ একজন আটক

কাউখালীতে নবাগত ও বিদায়ী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সংবর্ধনা

খাগড়াছড়িতে জ্বালানী তেলের কৃত্রিম সংকট রোধে মাঠে নেমেছে সেনাবাহিনী ও প্রশাসন

বন্যার্তদের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: