বুধবার , ১৪ আগস্ট ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাইয়ে আমন ধান রোপনে ব্যস্ত কৃষকরা

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি 
আগস্ট ১৪, ২০২৪ ৪:১৫ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলায় আমন ধান রোপনে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। বুধবার (১৪ আগস্ট) উপজেলার রাইখালী ইউনিয়ন এবং ওয়াগ্গা ইউনিয়ন এর বিভিন্ন কৃষি ব্লকে গিয়ে দেখা যায়, কৃষকরা তাদের জমিতে আমন ধান রোপন করছেন।

এসময় রাইখালী ইউনিয়ন এর রিফিউজি পাড়ার কৃষক মো: জাহাঙ্গীর বলেন, আমি এই মৌসুমে ১ একর কৃষি জমিতে ব্রি ধান-৯৪ এবং স্থানীয় পাজাম ধানের চাষ করছি।

একই ইউনিয়ন এর জগনাছড়ি এলাকার কৃষক উবাচিং মারমা বলেন, আমার ২ একর কৃষি জমিতে এই মৌসুমে ব্রি ধান-৭৫ এবং ব্রি ধান-৮৭ জাতের ধানের চাষ করেছি।

ওয়াগ্গা ইউনিয়ন কৃষি ব্লকের উপ সহকারী কৃষি কর্মকর্তা মো: আবু সালেহ বলেন, এই মৌসুমে ওয়াগ্গা ইউনিয়ন এর প্রায় সাড়ে ৪ শত হেক্টর কৃষি জমিতে কৃষকরা আমন ধানের চাষ করছেন।

কাপ্তাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: ইমরান আহমেদ বলেন, এই মৌসুমে কাপ্তাই উপজেলার ৫ টি ইউনিয়নে ১ হাজার ১ শত ৭৫ হেক্টর কৃষি জমিতে আমন ধানের চাষ করা হয়েছে। তৎমধ্যে ব্রি ধান- ৪৯,৭৫,৮৭, ৯০, ৯৪, ৯৫ এবং বিনা ধান – ১৭, ২২ জাতের ধানের চাষ করা হয়েছে।

অনুকূল আবহাওয়া এবং সঠিক পরিচর্যা করলে আমন ধানের ভালো ফলন হবে বলে আশা করছেন কৃষি কর্মকর্তারা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই মন্দিরে হাতির আক্রমন, ক্ষতিগ্রস্ত রান্নাঘর ও বাগান

কাপ্তাই বিএসপিআই এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত 

কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্স: ২৪ ঘন্টায় নরমাল ডেলিভারিতে ৭ শিশুর জন্ম

রাঙামাটির কুতুকছড়িতে আগুনে দোকান বসতঘর পুড়ে ছাই

খাগড়াছড়ির এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদে মানিকছড়িতে বিক্ষোভ 

পার্বত্য চুক্তির ২৫ বছর পূর্তিতে কাপ্তাইয়ে নানা আয়োজন 

বন্যায় ক্ষতিগ্রস্ত দেখিয়ে বরকলে আরো ১১ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রকল্প গ্রহণ; অনিয়মের অভিযোগ

রাঙামাটি মেডিকেল কলেজে শিক্ষার্থীদের আনন্দ মিছিল

দীঘিনালায় পূজা মন্ডপ পরিদর্শনে বিএনপির নেতাকর্মীরা

রামগড়ে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারী আটক

error: Content is protected !!
%d bloggers like this: