মঙ্গলবার , ১২ নভেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাঙামাটি জেলা পরিষদে সদস্য নিয়োগে অনিয়ম ও বৈষম্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
নভেম্বর ১২, ২০২৪ ২:৫৫ অপরাহ্ণ

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে সদস্য নিয়োগে অনিয়ম বৈষম্যের প্রতিবাদে সদস্য পদ থেকে বাদ পড়া ৪ উপলাবাসীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে রাঙামাটি শহরের আদালত পাড়া সংলগ্ন কসমস রুপটম রেষ্টুরেন্টে সংবাদ সম্মেলন করে প্রত্যন্ত ৪উপজেলাবাসী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, জুরাছড়ি উপজেলাবাসীর পক্ষে এডভোকেট রাজীব চাকমা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাজস্থলীর রনজিত তঞ্চঙ্গা ও এডভোকেট দীননাথ তঞ্চঙ্গা, ললিত চন্দ্র চাকমা, কাউখালী জসিম উদ্দিন ও মোঃ তারা মিয়া, বরকল  উপজেলার পুলিন বিহারী চাকমা ও এমদাদ হোসেনসহ আরো অনেকে।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করে বলেন, হত্যা মামলার পলাতক আসামী, ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের লোকজন, জনবিচ্ছিন্ন লোকজন দিয়ে অন্তর্বর্তীকালিন জেলা পরিষদ গঠন করা হয়েছে। এছাড়াও জেলার গুরুত্বপূর্ণ ও জনবহুল ৪টি উপজেলা বাদ দিয়ে এই পরিষদ গঠন করা হয়। যাদেরকে সদস্য নিয়োগ দেওয়া হয়েছে তাদের মধ্যে ২-১জন বাদে সবাই জনবিচ্ছিন্ন ও অযোগ্য। পার্বত্য উপদেষ্টার নিকটতম আত্বীয়স্বজন দিয়ে সাজানো হয়েছে জেলা পরিষদ। একই পরিবার থেকে ২জনকে দেওয়া হয়েছে সদস্য পদ। হত্যা মামলার আসামী প্রনতি রঞ্জন খীসা জেলা পরিষদ সদস্য পদ পেয়েছেন।

রাঙামাটি জেলার কাউখালী, বরকল,রাজস্থলী ও জুরাছড়ি এই ৪টি উপজেলায় কোন সদস্য দেওয়া হয়নি। অন্তর্বর্তীকালিন সরকার রাঙামাটি জেলা পরিষদ গঠনে যে প্রজ্ঞাপন জারি করেছে তা আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানাবো মেধাবী ও যোগ্য সদস্য নিয়োগ দিয়ে দ্রুত এই প্রজ্ঞাপন বাতিল করে ফের নতুন প্রজ্ঞাপন জারি করা হউক। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আগামী ৪৮ঘন্টার মধ্যে আমাদের দাবি সমূহ মেনে নেওয়া না হয় তাহলে ৪ উপজেলাবাসী মিলে কঠোর আন্দোলন দিতে বাধ্য হবো। আমরা আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধান উপদেষ্টাকে এই বিষয়টি পরিস্কার করে জানিয়ে দিতে চাই।

গত ৭ নভেম্বর ২০২৪ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাছলিমা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে (নং২৯.০০.০০০০.০০০.২১৪.১৮.০০২২.২৪.-১১৯) অন্তর্বর্তীকালীন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পূর্নগঠন করা হয়। রাঙামাটিস্থ ১০টি উপজেলার মধ্যে শুধুমাত্র ৬টি উপজেলায় ১৫ জন প্রতিনিধিদের নিয়োগ দিয়ে কাউখালী, বরকল, জুরাছড়ি ও রাজস্থলী উপজেলার কোন প্রতিনিধি না রেখে এলাকাবাসীর সাথে চরম  বৈষম্যমূলক আচরণ করায় আমরা মর্মাহত।

প্রসঙ্গত- উল্লেখ্য যে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা রাঙামাটি সদর উপজেলা হতে ৯জন সদসকে রেওয়াজ বর্হিভুতভাবে নিয়োগ প্রদান করে  স্বজনপ্রীতি ও ফ্যাসিস্ট মানসিকতাকে প্রতিষ্ঠিত করেছেন। অধিকন্তু  পার্বত্য চট্টগ্রাম চুক্তির মাধ্যমে এলাকাবাসীর অর্জিত আইনগত অধিকার হরন করেছেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিক মকছুদ আহমেদের মৃত্যুতে রাঙামাটি জেলা পরিষদের শোক

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাজেকে চাঁদের গাড়ী উল্টে ৮ পর্যটক আহত

কাপ্তাইয়ে ‎আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে র‍্যালি ও প্রচারাভিযান

দুর্যোগ মোকাবেলায় বিলাইছড়িতে প্রস্তুতি সভা

বিমান বিধ্বস্তের দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী উক্যচিংয়ের বাড়িতে শোকের মাতম

লামায় বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

গোপালগঞ্জে এনসিপির উপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে রোড ব্লকেড কর্মসূচি পালন

কাপ্তাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হরিনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

বৃটিশ আমলের আগ থেকে পার্বত্য চট্টগ্রাম বিশেষ শাসন ব্যবস্থা প্রচলন ছিল- সন্তু লারমা

error: Content is protected !!
%d bloggers like this: