শনিবার , ১৪ জুন ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

লংগদুতে সেনা অভিযানে সরকারি চাল উদ্ধার, তিন দোকানিকে জরিমানা

প্রতিবেদক
প্রতিনিধি, লংগদু, রাঙামাটি
জুন ১৪, ২০২৫ ১০:৫২ পূর্বাহ্ণ

লংগদু উপজেলার করল্যাছড়ি বাজারে সরকারি খাদ্য গুদামের চাল অবৈধ ভাবে মজুদের অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোন। পরে তিনটি মুদি দোকানের মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শুক্রবার (১৩ জুন) সকাল থেকে গোপন সংবাদের ভিত্তিতে করল্যাছড়ি বাজারে সন্দেহজনক বেশ কয়েকটি দোকানে জোন অধিনায়ক লে.কর্নেল মোর্শেদ এসপিপি পিএসসি”র নির্দেশনায়, করল্যাছড়ি সাব জোন কমান্ডার লেফটেন্যান্ট সিদ্দিকুর রহমানের নেতৃত্বে পরিচালিত এই অভিযান চালানো হয়।

পরে বিকাল ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ ভ্রাম্যমান আদালত আদালত পরিচালনা করে মোবাইল কোর্ট এর মাধ্যমে, শামীম স্টোর, ইউসুফ স্টোরের মালিক মো. আব্দুল মালেক এবং বিল্লাল স্টোরের মালিক মো. হামিদ মিয়ার দোকান থেকে মোট আনুমানিক ১৫০ বস্তা সরকারি চাল জব্দ করা হয়। পরে তিনজনকেই পৃথকভাবে ২০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

পৃথক অভিযানে কাপ্তাই লেক দিয়ে যাওয়ার সময় আরো ৬৮ বস্তা চাল জব্দ করে বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোন। মাইনী জোন কর্তৃক জব্দকৃত ৬৮ বস্তা চাল সরকারি কোষাগারে জমা দেন বাংলাদেশ সেনাবাহিনী।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দীন মাহমুদ বলেন, চাল গুলো যাদের কাছে পেয়েছি তাদেরকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। তিনি আরও সতর্ক করে বলেন, ভবিষ্যতে সরকারি মালামাল অবৈধভাবে মজুদ বা বিক্রির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট দোকান সিলগালা করে দণ্ডবিধি অনুযায়ী কারাদণ্ড প্রদান করা হবে।

জোন অধিনায়ক বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশ জাতীর কল্যাণে কাজ করে যাচ্ছে। আগামীতেও বাংলাদেশ সেনাবাহিনীর এধরণের কার্যক্রম অব্যাহত থাকবে। প্রশাসনের এমন উদ্যোগে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় জনসাধারণ বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সাধারণ মানুষের ভরসার স্থান বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর এমন নজর থাকলে খেটে খাওয়া মানুষরা নিরাপদে থাকবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সহকারী পরিচালক 

৬ ডিসেম্বর খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন, শেষ দিনে উৎসব আমেজে মনোনয়নপত্র সংগ্রহ 

সীমান্তে কাঁটাতারে আবদ্ধ ফেনী নদীতে বারুণী স্নানোৎসব এবারো ম্লান

বিলাইছড়িতে তারুণ্যের উৎসব উদযাপন

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৩ নিয়ে রাঙামাটিতে সাংবাদিক ওরিয়েন্টেশন

এডিশনাল এসপি দেলওয়ার হোসনের মৃত্যু, চন্দনাইশে যানাজা ও দাফন সম্পন্ন

খাগড়াছড়ির বর্মাছড়িতে অপারেশন উত্তরণে নিরাপত্তা বাহিনীর কাজে বাঁধা

কাপ্তাইয়ে ওএমএস চাল কিনতে দীর্ঘ সারি

রাঙামাটিতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচার দাবি

রাজস্থলীতে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্রচালক নিহত, আহত ৩ যাত্রী

error: Content is protected !!
%d bloggers like this: