বুধবার , ২০ আগস্ট ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রামগড়ে অবৈধ সিসা কারখানায় জরিমানা, বন্ধ ঘোষণা

প্রতিবেদক
করিম শাহ, রামগড়, খাগড়াছড়ি
আগস্ট ২০, ২০২৫ ৯:১৩ অপরাহ্ণ

অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির অভিযোগে খাগড়াছড়ির রামগড়ে পাহাড়ী এলাকায় একটি কারখানা মালিককে এক লাখ টাকা জরিমানাসহ কারখানাটি বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২০ আগষ্ট) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও  নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময় উপজেলার পাতাছড়া ইউনিয়নে থলিবাড়ি এলাকায় কারখানার দায়িত্বে থাকা মো: ফজলুল ইসলাম নামে অভিযুক্ত ব্যক্তিকে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর ৬(ক) ও ১৫/১ ধারায় এক লাখ টাকা অর্থদণ্ডে দন্ডিত করা হয়। একই সঙ্গে কারখানাটি বন্ধ করে দেয় ভ্রাম্যমান আদালত।

অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে একটি চক্র রামগড়ের পাহাড়ী এলাকায় অবৈধ এ কারখানায় ব্যাটারি থেকে সিসা অপসারণের পর গলানো হতো এতে করে কৃষিজমি ও পরিবেশ, জীববৈচিত্র্য ব্যাপকভাবে ক্ষতি করে আসছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে গড়ে উঠে সিসা গলানোর কারখানাটি। কারখানায় নষ্ট ও বাতিল ব্যাটারি গলানো হতো।  এর ক্ষতিকারক ধোঁয়ায় ক্ষতি হত স্থানীয় মানুষের, দূষিত হতো চারপাশের পরিবেশ, নষ্ট হতো ফসল ও জমি।

তিনি বলেন, এখানে কর্মরত কর্মচারীরাও মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। শুধু তাই-ই নয়, অবৈধ সিসা কারখানার আশপাশে জন্মানো ঘাস খেয়ে হুমকির মুখে পড়তো পশুপাখিও। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘ সময় থেকে চলে আসছিল এই সব কারখানা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা বিএনপি-জামাতসহ ৮ প্রার্থীর

খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে শান্তি এসি বাস সার্ভিস চালু

জুরাছড়িতে সেনা সদস্যের হাতে অবৈধ সেগুন কাঠ জব্দ

কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে নবীন বরণ-বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

হুইল চেয়ার পেয়ে উচ্ছসিত চলৎশক্তিহীন শাহ আলম 

রাঙামাটিতে জীবন বীমার সুবর্ণ জয়ন্তী পালন

রাঙামাটিতে আশিকার আস্থা নাগরিক প্লাটফর্ম গঠন

জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরির্দশনে সিভিল সার্জন

শিক্ষা কারিকুলামে অসঙ্গতি দূরিকরণ ও শিক্ষককে পূনর্বহালের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন 

লংগদুতে রাঙামাটি ডিসির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন

error: Content is protected !!
%d bloggers like this: