বৃহস্পতিবার , ১৭ মার্চ ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাইয়ে গীতি আলেখ্য ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ তুমি এক বাঙালী’

প্রতিবেদক
পাহাড়ের খবর ডেস্ক
মার্চ ১৭, ২০২২ ৪:০৮ অপরাহ্ণ

ঝুলন দত্ত, কাপ্তাই প্রতিনিধি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে বৃহস্পতিবার ( ১৭ মার্চ) সকাল সাড়ে ১১ টায় কাপ্তাই উপজেলা মিলনায়তনে গীতি আলেখ্য ” সর্বকালের সর্বশ্রেষ্ঠ তুমি এক বাঙালী ” মঞ্চস্থ হয়েছে।

এতে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা গান, নৃত্য এবং আবৃত্তির মাধ্যমে জাতির পিতার বিভিন্ন কর্মকে তুলে ধরেন।

উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্ত ও সংগীত শিক্ষক জ্যাকলিন তনচংগ্যার পরিচালনায় বর্ষণ সরকারের সঞ্চালনায় এসময় শতাধিক শিশু শিল্পী অংশ নেন।

নৃত্য পরিচালনায় ছিলেন সংগীতা দত্ত এনি। যন্ত্র সংগীতে সহায়তা করেন অভিজিৎ, প্রিময়, দিগন্ত, অনিমেশ, অজয় ও উমংসাইন।

কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীনসহ হল ভর্তি দর্শক উপস্থিত থেকে এই গীতি আলেখ্য উপভোগ করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

‎বাঘাইহাট জোনের উদ্যোগে মোবাইল নেটওয়ার্ক পুনঃস্থাপন: পর্যটক ও জনমনে স্বস্তি

বড়ইছড়ি-কাপ্তাই সড়ক যোগাযোগ বন্ধ থাকবে ২ দিন

রাঙামাটিতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

বিলাইছড়িতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন

‎রাঙামাটি সংসদীয় আসনে এমপি প্রার্থী দীপেন দেওয়ানের গণসংযোগ ও লিফলেট বিতরণ

রাইখালী বিজয় দিবস ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন অটোরিক্সা সমবায় সমিতি

নির্বাচিত হলে বৈষম্য দূর করে এলাকার উন্নয়নে নিজেকে উৎসর্গ করব-দীপেন দেওয়ান

পাহাড়ে ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধ ও পার্বত্য চুক্তি বাস্তবায়নের আহ্বান

রাঙামাটিতে মন্দির ও বৌদ্ধ বিহার রক্ষায় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ 

বাঘাইছড়িতে জমকালো আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: