বৃহস্পতিবার , ১৬ অক্টোবর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
অক্টোবর ১৬, ২০২৫ ৮:২৬ অপরাহ্ণ

আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ২০২৫ উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বৃহস্পতিবার (১৬ অক্টোবর)  আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস এই অনুষ্ঠানের আয়োজন করেন।

অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, নারী অধিকারকর্মী এবং বিভিন্ন ইউনিয়নের কমিউনিটি চেইঞ্জ মেকার (CCM) দলের সদস্যরা অংশগ্রহণ করেন।

এ বছরের আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবসের প্রতিপাদ্য ছিল—
“আমাদের সম্মিলিত ভবিষ্যতের জন্য গ্রামীণ নারীরা প্রকৃতিকে টিকিয়ে রাখছেন: জলবায়ু সহনশীল পরিবেশ গড়ে তোলা, জীববৈচিত্র্য সংরক্ষণ, এবং ভূমির যথাযথ ব্যবহারের মাধ্যমে নারী ও কন্যা শিশুদের ক্ষমতায়ণ ও সমতার পথে এগিয়ে চলা।”

ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চিরনজিত তনচংগ্যার সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে কাপ্তাই কমিউনিটি চেইঞ্জ মেকার দলের দলপ্রধান ইসমত জাহান শিখা দিবসের ধারণাপত্র পাঠ করেন। এরপর দিবসটির তাৎপর্য ও প্রকল্পের উদ্দেশ্য নিয়ে আলোচনা হয়। আলোচনায় অংশ নিয়ে সিসিএম দলের সদস্য নীতি তালুকদার বলেন, “গ্রামীণ নারীর অবদানকে স্বীকৃতি দিতে হবে এবং স্থানীয় উন্নয়ন পরিকল্পনায় নারীর অংশগ্রহণ আরও বাড়াতে হবে।”

সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হোসেন, ওমেন রিসোর্স নেটওয়ার্কের সদস্য ও এনজিও সমন্বয়কারী বিজয় মারমা, ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুণ তালুকদার।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বান্দরবানের ভ্যাট অফিসের হয়রানী বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান

কাউখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পৌরকর নির্ধারণ ও কর আদায়ে পৌর প্রশাসকের মতবিনিময় সভা

দুই দিনেও ফেনী নদীতে নিখোঁজ দুই কিশোরের সন্ধান মিলেনি

বাঘাইছড়িতে সীমান্ত সড়ক প্রকল্প পরিদর্শন ও পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ

লংগদুতে আনসার ব্যাটালিয়নের উন্নয়ন প্রকল্প উদ্বোধন

সাফ জয়ী তিন কৃতি খেলোয়াড় ও সহকারী কোর্সকে খাগড়াছড়ি রিজিয়নের দুই লক্ষ টাকা অনুদান 

পার্বত্য ভুমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সভা বাতিলসহ ৭ দফা দাবীতে ৩২ ঘন্টার হরতাল চলছে রাঙামাটিতে

সাজেকে অপহরণের গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা

বহুল প্রতিক্ষীত কক্সবাজারে “তরুণ লেখক প্রকল্পের” উদ্বোধন

error: Content is protected !!
%d bloggers like this: