শুক্রবার , ১৮ মার্চ ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

প্রধানমন্ত্রী পাহাড়ের মানুষের জন্য আন্তরিক-দীপংকর তালুকদার  

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
মার্চ ১৮, ২০২২ ৫:০০ অপরাহ্ণ

খাদ্য মন্ত্রনালয় সম্প্রর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পাহাড়ের মানুষের জন্য আন্তরিক। তাঁর পিতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষের জন্য যে স্বপ্ন দেখেছিলেন তারঁই সুযোগ্য কন্যা হিসাবে তিনি তা বাস্তবায়ন করছেন।

তিনি শুক্রবার দুপুর আড়াই টায় রাঙামাটির কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহার মাঠে চিৎমরম বিহারের ৩য় বিহারাধিপতি ভদন্ত পামোক্ষা মহাথের এর ৯ম আচারিয়া( গুরু) মহাগুরুপুজা অনুষ্ঠানের প্রধান দায়ক এর বক্তব্যে একথা বলেন। আচারিয়া পূজানুষ্ঠান উদযাপন কমিটি, শিষ্য- প্রশিষ্য ও দায়ক দায়িকাবৃন্দ এই অনুষ্ঠানের আয়োজন করেন।

দীপংকর তালুকদার আরোও বলেন, বর্তমান সরকার জনমুখী সরকার। জনগণের কল্যানে এই সরকার কাজ করে যাচ্ছেন। বর্তমান চিৎমরম বিহার অধ্যক্ষ একজন সৎ, আর্দশবান ধর্মগুরু। তিনি মানুষকে সত্যের পথে ধাবিত করছেন।

চিৎমরম বিহারের বিহারাধিপতি ভদন্ত পামোক্ষা মহাথের এর সভাপতিত্বে এইসময় রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, সদস্য অংসুইছাইন চৌধুরী, কাউখালি উপজেলার সাবেক চেয়ারম্যান এসএম চৌধুরী, সাবেক জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মারমা, চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী সহ বিভিন্ন বিহারের পূজনীয় ভিক্ষু সংঘ এবং হাজার হাজার দায়ক দায়িকারা উপস্থিত ছিলেন।

গুরুপুজার যুগ্ম সদস্য সচিব এ্যাডভোকেট হ্লাথোয়াই মারমার সঞ্চালনায় এইসময় স্বাগত বক্তব্য রাখেন গুরুপুজার আহবায়ক ভদন্ত সুমনা মহাথের, সদস্য সচিব মংসুইপ্র মারমা।

এর আগে চিৎমরম বৌদ্ধ বিহার এর বিহার অধ্যক্ষ ভদন্ত পামোক্ষা মহাথের, দীপংকর তালুকদার এমপি, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী এবং আমন্ত্রিত অতিথিরা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের অর্থায়নে রাঙামাটি জেলা পরিষদ এর বাস্তবায়নে ৫ কোটি টাকা ব্যয়ে চিৎমরম বৌদ্ধ বিহার ও শিক্ষা এবং গবেষণা কমপ্লেক্সের নির্মাণ কাজের উদ্বোধন করেন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শিবচতুর্দশী মেলাকে ঘিরে কাপ্তাই সীতাঘাট মন্দিরে পূর্ণার্থীদের ভীড়

রুমায় খাঁদে মিলল লাশ

সুষম উন্নয়নে সমতলের সাথে সমভাবে এগিয়ে যাবে পাহাড়– পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

রাজস্থলীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

ঈদগাঁওয়ে মাদরাসা থেকে অবৈধভাবে বই বিক্রির অভিযোগ, বই ভর্তি গাড়ি জব্দ

খুটাখালীর ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদে এগিয়ে লিটন সিকদার

দীঘিনালায় বাস্কেটবল ফাইনালে চ্যাম্পিয়ন ৭ বিজিবি

বান্দরবানকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে -পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর

পার্বত্য চুক্তি পরবর্তী জুরাছড়িতে ২৫টির অধিক রাজনৈতিক হত্যাকান্ড

রাঙামাটি জেলা পরিষদ পুনর্গঠনে তীব্র ক্ষোভ জনমনে: বিতর্কিত নিয়োগ বাতিলের দাবি

error: Content is protected !!
%d bloggers like this: