রবিবার , ২৬ অক্টোবর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাজস্থলী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

প্রতিবেদক
উচ্চপ্রু মারমা, রাজস্থলী, রাঙামাটি
অক্টোবর ২৬, ২০২৫ ৯:২৯ অপরাহ্ণ

দীর্ঘ ১৫ বছর পর উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে রাজস্থলী উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫। শনিবার (২৫ অক্টোবর) সকালে গোপন ভোটের মাধ্যমে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে মোঃ আজগর আলী খান ৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আইয়ুব চৌধুরী পান ৪ ভোট।

সাধারণ সম্পাদক পদে মোঃ সুমন খান ৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী হাবিবুল্লাহ মিসবা পান ১ ভোট।

উচ্চপ্রু মারমা যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।

এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন—
সহ-সভাপতি: চাথোয়াইমং মারমা
সহ-সাধারণ সম্পাদক: উচাপ্রু মারমা
কোষাধ্যক্ষ: নুশরাত জাহান নিশু
সাংগঠনিক সম্পাদক: মিন্টু কান্তি নাথ

গত ১৬ অক্টোবর থেকে নির্বাচন পরিচালনা কমিটির তত্ত্বাবধানে মনোনয়নপত্র বিতরণ ও যাচাই-বাছাই প্রক্রিয়া শুরু হয়।

নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হারাধন কর্মকার এবং সদস্য সচিব কাইয়ুম হোসেন মিরাজ জানান, “দীর্ঘদিন পর প্রেসক্লাবের নির্বাচনকে ঘিরে সাংবাদিকদের মধ্যে আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করেছে। সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক একটি নির্বাচন উপহার দিতে পেরে আমরা আনন্দিত।”

সভাপতি নির্বাচিত মোঃ আজগর আলী খান বলেন, “এই বিজয় রাজস্থলীর সাংবাদিক সমাজের ঐক্যের প্রতীক। আমি সবার সহযোগিতায় প্রেসক্লাবকে আরও সক্রিয় ও গণমুখী সংগঠন হিসেবে গড়ে তুলব।”

সাধারণ সম্পাদক মোঃ সুমন খান বলেন, “নতুন কমিটি রাজস্থলীর সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতায় কাজ করবে।”

উপজেলা জুড়ে প্রেসক্লাব নির্বাচনের এই উৎসবকে ঘিরে সাংবাদিকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রামগড়ের ফেনী নদীতে মাছ শিকারে গিয়ে দুই কিশোর নিখোঁজ

দীঘিনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয় / কোচিংয়ের নামে টাকা আদায়

রুমায় ভিডাব্লিউবি’র চাল বিতরণ

পারভেজ হত্যাকাণ্ডের প্রতিবাদে দীঘিনালায় ছাত্রদলের মানববন্ধন

গুণী শিক্ষক সম্মাননা পেলেন রাঙামাটি’র প্রাথমিক শিক্ষক ইফফাত জাহান

পার্বত্য অঞ্চলকে আধুনিক শিক্ষা নগরীতে পরিণত করা হবে- পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

কাপ্তাইয়ে ২ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন মূলক প্রশিক্ষণের উদ্বোধন

কাপ্তাইয়ের চাকুয়ায় উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন করলেন ইউএনও মহিউদ্দিন  

বরকলে তামাক লুটের বিরুদ্ধে প্রতিবাদ করায় দল থেকে বহিস্কার বিএনপি নেতা

দেশের সংবিধান সঠিকভাবে সংস্কার না হওয়া পর্যন্ত সঠিক নির্বাচন হবে না-কাজল তালুকদার

error: Content is protected !!
%d bloggers like this: