রবিবার , ৭ ডিসেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

বিলাইছড়ির ফারুয়ায় বিএনপি’র মত বিনিময় ও পরামর্শমূলক সভা

রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সহযোগী ও অঙ্গ সংগঠন, সকল ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দের নিয়ে- ২৯৯ নং আসনে বিএনপি’র মনোনীত প্রার্থীর প্রচারণায় মতবিনিময় ও পরামর্শমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) ইউনিয়ন বিএনপি- অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ইউনিয়ন পরিষদ হলরুমে এক সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি এম এ সালাম ফকির।

ফারুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শামশু তঞ্চঙ্গ্যা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ- সভাপতি ইমাম হাসান সিকদার, চাথোয়াই রোয়াজা, সাধারণ সম্পাদক মোঃ জাফর আহাম্মদ, উপজেলা যুবদলের সভাপতি মো. রেজাউল করিম রনি, যুবদলের সাধারণ সম্পাদক শান্তি রায় চাকমা এবং সঞ্চালনায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খুশি বাবু তঞ্চঙ্গ্যা। এতে আরো উপস্থিত ছিলেন রিনলম পালম বমসহ উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

উক্ত সভায় বক্তারা বলেন জাতীয় সংসদ নির্বাচনের ওয়ার্ড পরিচিতি সভার মূল উদ্দেশ্য হলো প্রার্থী এ্যাডভোকেট দীপেন দেওয়ান এর পক্ষে জনসমর্থন তৈরি করা, ভোটারদের মন জয় করা এবং দলের পক্ষে ভোট নিশ্চিত করা। ভোটারদেরকে তাদের ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব সম্পর্কে সচেতন করা এবং একটি সঠিক ভোট একটি এলাকার এবং দেশের ভবিষ্যৎ নির্ধারণ করে। মতবিনিময় সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর সুস্থতা ও রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া করেন ফারুয়া বাজার জামে মসজিদের ইমাম।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গণতান্ত্রিক বাজেট ক্যাসকেউড কর্মশালা অনুষ্ঠিত

দীঘিনালায় বিজিবির ইফতার সামগ্রী বিতরণ

ঈদগাঁওয়ে প্রকল্পে অনিয়ম ও রোহিঙ্গা ভোটার তদন্তে দুদকের হানা

খাগড়াছড়িতে পাকুয়াখালীর ৩৫ কাঠুরিয়া হত্যার বিচার দাবি

কাপ্তাইয়ের ওয়াগ্গা ফইরা মুরং ঝর্না বর্ষায় প্রাণ পেয়েছে নবরুপে

নিখিল কুমার চাকমাকে বাঘাইছড়িতে সংবর্ধনা

রাঙামাটিতে তারুণ্যের উৎসব সমাপ্তির আনন্দে মিনি ম্যারাথন

‎সনাক-টিআইবির আলোচনা সভায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে শিক্ষার্থীদের অঙ্গীকার ‎

শিব চতুর্দশী উপলক্ষে কাপ্তাই সীতাদেবী মন্দিরে ২ দিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু 

বৃহত্তর স্বার্থের জন্য বৃহত্তর ঐক্য প্রয়োজন-পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা

error: Content is protected !!
%d bloggers like this: