সোমবার , ১৫ ডিসেম্বর ২০২৫ | ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

ঈদগাঁওয়ে ফসলী জমির টপসয়েল কেটে নিচ্ছে ভাটা মালিকরা

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
ডিসেম্বর ১৫, ২০২৫ ৬:০৫ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ফসলী জমি থেকে টপসয়েল কেটে নিচ্ছে ইটভাটা মালিকরা। রাতেই বিভিন্ন ফসলী বিলে শতাধিক ভেকু মেশিন (স্কেভেটর) দিয়ে রাতভর চলে মাটিকাটা। আবাদী জমি থেকে এভাবে টপসয়েল কেটে নেয়ায় উর্বরা শক্তি হারাচ্ছে ফসলী জমিগুলো।

সরেজমিন দেখা যায়, উপজেলার জালালাবাদ ইউনিয়নের ধমকা বিলের বিভিন্ন পয়েন্ট থেকে ফসলী জমির টপসয়েল কাটা হচ্ছে। টপ সয়েল পরিবহনের জন্য বিলের বুক চিরে অস্থায়ী সড়কও তৈরী করা হয়েছে। একই ইউনিয়নের পূর্ব ফরাজীপাড়ায় টি কে ব্রিক ফিল্ডে এসব টপ সয়েল নেয়া হচ্ছে।

এলাকাবাসী জানান, ডজনাধিক ভেকু মেশিন (এক্সেভেটর) ও শতাধিক ডাম্পার নিয়ে সারারাত সমানতালে চলে এ টপসয়েল কাটা। এতে ক্ষতবিক্ষত ও বিরানভূমিতে পরিণত হয়ে হুমকির মুখে পড়েছে শষ্যভান্ডার খ্যাত ধনকা বিল।

ক্রমাগত টপসয়েল কাটার ফলে জমির উর্বরা শক্তি কমে যাওয়ায় শষ্য উৎপাদন কমে যাচ্ছে  এবং এতদাঞ্চলে খাদ্য ঘাটতির আশংকা করছেন এলাকাবাসী।

এ ছাড়াও একই ইউনিয়নের পালাকাটা ও লরাবাক গ্রামের মধ্যবর্তী বিলের অন্ততঃ চার পয়েন্টে ১০/১২ টি এক্সেভেটর দিয়ে মাটি কাটা হচ্ছে। ঈদগাঁও রাবারড্যাম রাস্তার মাথার অদুরবর্তী বিল ও পালাকাটা রেলক্রসিং এর পশ্চিমেও এক্সেভেটর দিয়ে সারারাত টপসয়েল কেটে নিচ্ছে ইটভাটা মালিকরা। দক্ষিণ লরাবাক-মোহনবিলা সংযোগ সড়কের দু পাশের বিলে ডজনখানেক এক্সেভেটর দিয়ে টপসয়েল কাটা হচ্ছে।

ইসলামাবাদ ইউনিয়নের বোয়ালখালী বিল, ঈদগাঁও সদর ইউনিয়নের মাইজপাড়া ঝাইক্কা কাটা বিলেও চলছে একই কায়দায় মাটি লুট। কোন কিছুর তোয়াক্কা না করে রাতে শক্তিশালী ফ্লাডলাইট জালিয়ে সকাল তক টপসয়েল কাটা অব্যাহত রেখেছে ইটভাটা মালিকরা। ফসলী জমি থেকে দিনরাত কেটে নেয়া এসব টপসয়েল শত শত ডাম্পার ট্রাকযোগে বিভিন্ন ইটভাটায় নেয়া হচ্ছে।  আবাদী জমি থেকে টপ সয়েল কেটে নিয়ে পর্বতাকারের স্তুপ করা হয়েছে ইটভাটাগুলোতে।

পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের পরিচালক জমির উদ্দীন  ফোন রিসিভ না করায় এ ব্যাপারে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

তবে, ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর কামরুজ্জামান কবির টপসয়েল কাটা বন্ধে অভিযান পরিচালনা করা হবে  বলে জানিয়েছেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে মানসিক রোগীর দায়ের কোপে ট্রাক্টর চালক খুন; উত্তেজিত জনতার পিটুনীতে ঘাতক খুন

কাপ্তাইয়ে সোলার বিদ্যুৎ কেন্দ্রে চুরির সময় হাতেনাতে আটক চোর

পার্বত্য চুক্তি পরবর্তী জুরাছড়িতে ২৫টির অধিক রাজনৈতিক হত্যাকান্ড

রাঙামাটি শহরের তবলছড়িতে অগ্নিকান্ড

বিলাইছড়ির দুর্গম বড়থলির একটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম গেল হেলিকপ্টারে

শিক্ষা কারিকুলামে অসঙ্গতি দূরিকরণ ও শিক্ষককে পূনর্বহালের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন 

বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের বার্ষিক বনভোজন উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

মহালছড়ির মৎস্য চাষীদের বিনামূল্যে উপকরণ বিতরণ

কাপ্তাই ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ হাজার টাকা জরিমানা

বাঙ্গালহালিয়া আন্তজার্তিক বির্দশণ নন্দ বংশ ভাবনা কেন্দ্রে কঠিন চীবর দান অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: