শনিবার , ১০ জানুয়ারি ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

‎রাঙামাটিতে শীতার্ত মানুষের পাশে চেম্বার অব কমার্স: ৮০০ পরিবারে কম্বল বিতরণ

প্রতিবেদক
মোস্তফা রাজু, রাঙামাটি
জানুয়ারি ১০, ২০২৬ ৯:১৮ অপরাহ্ণ

শীতের তীব্রতা থেকে শীতার্ত ও অসহায় মানুষকে কিছুটা স্বস্তি দিতে রাঙামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। আজ শনিবার (১০ জানুয়ারি ২০২৬) সকাল সাড়ে ১০টায় রাঙামাটি চেম্বার অব কমার্স ভবনে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন রাঙামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মামুনুর রশীদ মামুন।

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মো. আলী বাবর, সহ-সভাপতি নেছার আহমেদ, পরিচালক মো. নিজাম উদ্দিন, সফিকুল ইসলাম চৌধুরী, আবুল মনসুর ওবাইদুল্লাহ, জহির উদ্দিন চৌধুরী এবং চেম্বারের সচিব শাব্বির আহম্মদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

‎এ কর্মসূচির আওতায় মোট ৮০০টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল পেয়ে উপকারভোগীরা স্বস্তি প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

‎কম্বল বিতরণকালে চেম্বার সভাপতি মামুনুর রশীদ মামুন বলেন, প্রতি বছর শীত মৌসুম এলেই আমরা দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এই মানুষগুলো যেন শীতের কষ্ট থেকে কিছুটা হলেও রক্ষা পায় এটাই আমাদের মূল উদ্দেশ্য। তিনি সমাজের সকল ব্যবসায়ী ও বিত্তবানদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে শোকসভা / আবারো আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে- দীপংকর তালুকদার

‘অক্ষর’র কবিতা সংখ্যার জন্য লেখা আহ্বান

চন্দ্রঘোনা পুলিশের অভিযানে ২০ লিটার দেশীয় চোলাইমদসহ আটক –১

ভারসাম্য, ক্ষমতায়ন এবং উদ্ভাবনী শক্তিতে পার্বত্যবাসীকে আরও বেশি পারদর্শী হতে হবে- উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে পূজামন্ডপে সেনাবাহিনীর আর্থিক সহায়তা প্রদান 

পাহাড়ি নারী উদ্যোক্তার পাশে দাঁড়ালেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার

পাহাড়ে ঝড়ে পড়া শিক্ষার্থীদের স্কুলমুখী করার তাগিদ

অনন্ত কুমার ত্রিপুরার মা বামরুঙ ত্রিপুরা আর নেই; বিভিন্ন মহলের শোক

চীনে নারী পাচারকারী সকলকে আইনের আওতায় আনার দাবীতে রাঙামাটিতে মানববন্ধন

দীঘিনালায় আগুনে পুড়ে নিঃস্ব প্রেমকুমার চাকমা

error: Content is protected !!
%d bloggers like this: