সোমবার , ১৯ জানুয়ারি ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মাইসছড়ি ইউনিয়ন যুবদলের উদ্যোগে খালেদা জিয়ার স্মরণ সভা ও দোয়া মাহফিল

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি
জানুয়ারি ১৯, ২০২৬ ১০:৪৫ অপরাহ্ণ

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার ৪নং মাইসছড়ি ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সোমবার (১৯ জানুয়ারী) নুনছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৪ নং মাইসছড়ি ইউনিয়ন যুবদলের আয়োজনে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি নাসির সিকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ ওয়াসিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক, মাইসছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুর সাত্তার এবং মহালছড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম ও সদস্য সচিব সোহেল আহম্মেদ শুভ।

স্মরণ সভায় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের এক অবিস্মরণীয় নেতৃত্ব। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর আদর্শ ও নেতৃত্ব নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানের সভাপতি হিসেবে সভাপতিত্ব করেন মাইসছড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ দিদার আলম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, দেশনেত্রীর আদর্শ বুকে ধারণ করে যুবদলকে আরও শক্তিশালী ও সংগঠিতভাবে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভার শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে যুবদল, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

স্কুল শিক্ষকদের বেতনের বোঝা টানছে জুমিয়া দরিদ্র অবিভাবকরা

পাহাড়ী-বাঙ্গালী সম্প্রীতির মেলবন্ধন: জোন কাপ ভলিবল টুর্নামেন্ট’র ফাইনাল অনুষ্ঠিত

কাপ্তাইয়ে যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদকের বাসায় দুর্বৃত্তদের তান্ডবলীলা

ঈদগাঁওয়ে অবৈধ বালি উত্তোলনের মহোৎসব!

কাপ্তাই জেটিঘাট কাঁঠালের হাট: প্রতি হাটে বিক্রি হয় ১০ লাখ টাকার কাঁঠাল

নজরুল বর্ষ উপলক্ষে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

রাঙামাটি সেলুন শ্রমিক সমবায় সমিতি লিঃ এর অভিষেক অনুষ্ঠান ও আলোচনা সভা

রাঙামাটিতে প্রতিটি পূজামন্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার থাকবে‌‌‌‌- জেলা ও পুলিশ প্রশাসন

কাপ্তাইয়ে পেশাগত কোর্স বিষয়ক প্রশিক্ষকগণের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

error: Content is protected !!
%d bloggers like this: