রবিবার , ২৯ জুন ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রামুতে যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
জুন ২৯, ২০২৫ ৭:২৩ অপরাহ্ণ

কক্সবাজারের রামু উপজেলায় এক নারীকে ধর্ষণের চেষ্টা ও ছুরিকাঘাতের অভিযোগে আবদুল মান্নান (২৬) নামের এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছেন স্থানীয় বাসিন্দারা। নিহত মান্নান উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের কম্বনিয়া এলাকার বাসিন্দা। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, আজ সকালে মান্নান ওই এলাকার এক নারীর ঘরে ঢুকে তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। এতে ব্যর্থ হয়ে ওই নারীকে ছুরিকাঘাত করেন তিনি। তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন।

পালানোর চেষ্টা করলে মান্নানকে ধরে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করেন তাঁরা। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আহত নারীকে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈয়বুর রহমান। দুপুরে তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। নিহত মান্নান একটি ডাকাতদলের সক্রিয় সদস্য বলে পুলিশ জানিয়েছে।

রামু থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফরিদ বলেন, মান্নানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে আনসার ও হিল ভিডিপি সদস্যদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

কাপ্তাইয়ে সাপ্তাহিক হাটে বিএনপির লিফলেট বিতরণ

মানিকছড়িতে কৃষকদের মাঝে সার বীজ চারা ও কৃষি সামগ্রী বিতরণ

বিলাইছড়িতে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত 

কাপ্তাইয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রধানমন্ত্রীর ঈদ উপহার বান্দরবানে অস্বচ্ছল মানুষের মাঝে বিতরণ করলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি

দ্য স্টুডেন্ট সোসাইটি অব চট্টগ্রামের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কাউখালী উপজেলা কমিটি ঘোষণা

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মহালছড়ির সনাতনী সমাজের প্রার্থনা

মহালছড়ি সদর ইউনিয়নের শান্তি নগরে নির্বাচন প্রচারণা অফিসের শুভ উদ্বোধন

error: Content is protected !!
%d bloggers like this: