রবিবার , ১৫ মার্চ ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ঈদগাঁওয়ে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
মার্চ ১৫, ২০২৬ ১০:৫৭ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁওয়ে নারীকে অপহরণ, ধর্ষণ ও স্বর্ন চুরির ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি সাঈম উদ্দীনকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে চট্টগ্রামের লোহাগাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ মার্চ রাতে ভিকটিমকে অপহরন করে চট্টগ্রামের একটি হোটেলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। তার ব্যবহৃত ৫ ভরি স্বর্ন লুট করে।

ঘটনার পর ভুক্তভোগীর পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই অভিযুক্ত সাঈম আত্মগোপনে চলে যায়।
শনিবার রাতে তদন্তকারী কর্মকর্তা ঈদগাঁও থানা পুলিশের এসআই মুজিবুর রহমান ও এসআই মোঃ আজিমুল হকের সমন্বয়ে গঠিত একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে প্রধান আসামী সাঈম উদ্দীনকে গ্রেফতার করেন। সে ওই এলাকারই বাসিন্দা।

ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে। ভুক্তভোগীর জবানবন্দি ও ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর মামলার পরবর্তী আইনগত কার্যক্রম পরিচালনা করা হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ মহালছড়িতে

কাপ্তাইয়ে বড়শি দিয়ে মাছ শিকার করতে এসে ডুবে শিকারীর মৃত্যু 

চন্দ্রঘোনা মিশন এলাকায় শ্রীশ্রীগিরি গোবর্ধন পুজা ও অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত 

রাঙামাটিতে ৮১ হাজার শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

বাঘাইছড়িতে আশিকার মানবিক সহায়তা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

উদ্ধার হওয়া হারানো ৩০টি ফোন ও বিকাশে টাকা হস্তান্তর করেছে এপিবিএন

রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

দীঘিনালায় ৪ পর্যটক অপহরণে গ্রেফতার ২

জুরাছড়ি উপজেলায় দরিদ্র এসএসসি শিক্ষার্থীদের মাঝে সহায়তা প্রদান

বর্ণিল আয়োজনে চম্পাকুঁড়ি খেলাঘর আসর এর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

error: Content is protected !!
%d bloggers like this: