রবিবার , ৫ এপ্রিল ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

চাঁদাবাজদের বিরুদ্ধে মামলার ঘোষণা ঈদগাঁও বিএনপির

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
এপ্রিল ৫, ২০২৬ ৫:৫০ অপরাহ্ণ

বিএনপিসহ যে কেহ চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে মামলা করা হবে। আজ থেকে ঈদগাঁও উপজেলাকে চাঁদাবাজমুক্ত ঘোষনা করা হল। শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় কক্সবাজারের ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম চেয়ারম্যান।

এসময় তিনি বলেন, ত্রয়োদশ জাতীয়  সংসদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী লুৎফুর রহমান কাজলকে বিপুল ভোটে জয়যুক্ত করে এবং দুই শতাধিকের বেশি আসনে বিএনপিকে সরকার গঠন করার সুযোগ করে দেওয়ার জন্য উপজেলাবাসীকে ধন্যবাদ জানায়।

বিএনপি সরকার ক্ষমতায় আসার আগ থেকে দেশে মব কালচার সহ যে নৈরাজ্যকর পরিস্থিতি ছিল তা বহুলাংশে হ্রাস পেয়েছে দাবী করে আবুল কালাম বলেন, উপজেলার আইন শৃঙ্খলা, চাঁদাবাজী, অবৈধ মাটি কাটা পাহাড় কাটা সহ অপরাধ মুলক কর্মকান্ডে নিয়ন্ত্রণে মাননীয় এমপি লুৎফুর রহমান কাজল  জিরো টলারেন্স ঘোষনা করেছেন। ইতিমধ্যে এর সুফলও ভোগ করছেন উপজেলাবাসী।

তিনি বলেন, আইন শৃঙ্খলার ব্যপারে আপনাদের তির্যক দৃষ্টি থাকলেও চাঁদাবাজীর ব্যপারে কোন প্রশ্ন থাকার কথা নয়। কারন এমপি নির্বাচিত হওয়ার পর পরই মাইকিং করে ঘোষণা দিয়েছেন কোন প্রকার চাঁদা না দেওয়ার জন্য এবং মাঠ পর্যায়ে সেটা কার্যকরও করেছেন।

সকলের সহযোগিতায় চাঁদাবাজীর মত ঘৃনিত কাজ বন্ধ হয়ে গেছে দাবী করে আবুল কালাম বলেন, কেহ যদি এসব কাজে জড়িত থাকে তার বিরুদ্ধ কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে কড়া নির্দেষ দেয়া হয়েছে। যদি সে  দলীয় লোকও হয় কোন প্রকার ছাড় নেই। এতে সাংবাদিকদেরও সহযোগিতা কামনা করেন তিনি।

সংবাদ সম্মেলনে অপহরন নিয়ন্ত্রণে প্রশাসন কাজ করছেন জানিয়ে তিনি আরো বলেন, জড়িত চক্রের মুল উৎপাটন করা হবে। এছাড়া সামাজিক আন্দোলনের মাধ্যমে সমাজকে সচেতন করা সকলের দায়িত্ব। আসুন অপরাধ মুক্ত সুন্দর উপজেলা গড়তে একসাথে কাজ করি।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক আবদু শুক্কুর, ঈদগাঁও ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবদুল হাকিম, উপজেলা শ্রমিকদল সাবেক সভাপতি মোকতার আহমদ, পোকখালী ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম উদ্দিন, সাবেক মেম্বার জিয়াউল হক, উপজেলা যুবদল আহবায়ক কামাল হোসেন ও যুগ্ম আহবায়ক আবু হেনা প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বান্দরবানে এগিয়ে বীর বাহাদুর উ শৈ সিং

মুসলিম ব্লক অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে রহমত উল্লাহ খাজার উপহার সামগ্রী বিতরণ

পাহাড়ে দুর্নীতির বরপুত্র দীপংকর তালুকদার

যেকোন মুহুর্তে উপচে পড়বে কাপ্তাই বাঁধের পানি; দুর্ভোগে লাখো মানুষ

বিদ্যালয়ের গেইটের পিলার ভেঙে দুই শিক্ষর্থী আহত

বাঘাইছড়ি উপজেলায় আস্থা প্রকল্পের ইয়ুথ গ্রুপের সভা অনুষ্ঠিত

জুরাছড়িতে গরু, সুতা ও বিভিন্ন ফলজ চারা বিতরণ

সাংবাদিককে আটক ও মামলায় জড়ানোর প্রতিবাদে ঈদগাঁওয়ে মানববন্ধন

শিশুর প্রতি সহিংসতা ও নির্যাতন বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য স্মারকলিপি প্রদান

শহীদ বুদ্ধিজীবি দিবসে ভিন্নধর্মী আয়োজনে রাবিপ্রবি ছাত্রদল

error: Content is protected !!
%d bloggers like this: