রবিবার , ১২ এপ্রিল ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মারমাদের সাংগ্রাই উৎসবে অর্থ সহায়তা দিলো সিন্দুকছড়ি জোন

প্রতিবেদক
মোঃ আক্তার হোসেন, খাগড়াছড়ি
এপ্রিল ১২, ২০২৬ ৯:৪৫ অপরাহ্ণ

পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে সিন্দুকছড়ি জোনের (গুইমারা রিজিয়ন) মানবিক কার্যক্রম অব্যাহত রয়েছে। আজ রোববার (১২ এপ্রিল) সিন্দ জোনের পক্ষ থেকে আসন্ন মহাশাংগ্রাই উৎসব উপলক্ষে আর্থিক অনুদান প্রদাণ করা হয়েছে।

সিন্দুকছড়ি জোন সদরসহ মানিকছড়ি ও বাটনাটলি আর্মি ক্যাম্পের আওতাধীন বিভিন্ন এলাকায় এসব কর্মসূচি পরিচালিত হয়। জোন সদরে আয়োজিত এক অনুষ্ঠানে ৬টি মহাশাংগ্রাই উদযাপন কমিটির হাতে উৎসব পালনের জন্য নগদ ৪৭ হাজার টাকা তুলে দেওয়া হয়।

এছাড়াও ৪ জন দুস্থ ও অসহায় ব্যক্তির (২ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও ২ জন বাঙালি) মাঝে ১৫ হাজার টাকা নগদ অর্থ প্রদান করা হয়।

শিক্ষার প্রসারে ১০০ জন ছাত্র-ছাত্রীর (৬০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও ৪০ জন বাঙালি) মাঝে ৩০ হাজার টাকা মূল্যের শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ২২ জন বাঙালির মাঝে ৭ হাজার টাকা মূল্যের ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়েছে।

আবাসন সহায়তার অংশ হিসেবে ৩টি পরিবারের (২টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও ১টি বাঙালি পরিবার) মাঝে ২২ হাজার পাঁচশো টাকা মূল্যের টিন বিতরণ করা হয়। আজকের এই কর্মসূচিতে মোট ১ লাখ ২১ হাজার পাচশো টাকার আর্থিক ও বস্তুগত সহায়তা প্রদান করা হয়।

সহায়তা প্রাপ্তির পর সাধারণ মানুষ ও ছাত্রছাত্রীরা সেনাবাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। সুবিধাভোগীরা জানান, সেনাবাহিনীর এ ধরণের মানবিক কার্যক্রম দুর্গম পাহাড়ে শান্তি ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করছে।

সিন্দুকছড়ি জোন সূত্রে জানানো হয়েছে, এলাকার শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নের স্বার্থে তাদের এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খালে পড়ে প্রাণ হারালেন ৫৮ বছরের চিন্তামণি চাকমা

৪১ বিজিবির উদ্যোগে মুরালী পাড়ায় ক্ষতিগ্রস্থ পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ

কাপ্তাইয়ে বিএনপি ও যুবদলের ৩ নেতাকে দল থেকে বহিস্কার

সাজেকে শতাধিক পরিবারের মাঝে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা 

চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে পলাতক আসামী আটক

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে রাঙামাটিতে লোক ও কারুশিল্প মেলার উদ্বোধন

কাপ্তাইয়ে বিস্ফোরণে বাবা ছেলের মৃত্যু, গুরুতর আহত মা

তারেক জিয়ারকে স্বাগত জানাতে দীপেন দেওয়ানের নেতৃত্বে রাঙামাটি জেলা বিএনপি পরিবার

খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

বই মেলায় কামাল হোসেন টিপুর উপন্যাস ‘অভিমান’

error: Content is protected !!
%d bloggers like this: