বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাইয়ে কৃষি বিভাগের পার্টনার ফিল্ড কংগ্রেস এর উদ্বোধনী অনুষ্ঠান

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
এপ্রিল ৩০, ২০২৬ ৯:৫৪ অপরাহ্ণ

কৃষি মন্ত্রনালয়ের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টার প্রেণরশিপ অ্যান্ড  রেসিলিয়েন্স ইন বাংলাদেশ( পার্টনার) প্রকল্পের আওতায় রাঙামাটির কাপ্তাইয়ে পার্টনার ফিল্ড কংগ্রেস এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় কাপ্তাই উপজেলা হর্টিকালচার সেন্টারের হল রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ১ শত জন সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তা, শিক্ষক, ইলেকট্রনিক ও প্রিন্ট্ মিডিয়ার সাংবাদিকবৃন্দ, এনজিও প্রতিনিধি, পার্টনার ফিল্ড স্কুলের কৃষক ও কৃষাণী এবং সাধারণ কৃষক ও কৃষাণীরা অংশ নেন।

রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপ পরিচালক মো. মনিরাজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পার্টনার ফিল্ড কংগ্রেস এর উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, উদ্যোক্তাদের পাশাপাশি সকলকে কৃষি খাতে সহযোগিতা করতে হবে। যাতে করে কৃষি খাতে এদেশ যেন বিপ্লব সাধন করতে পারে। তিনি আরোও বলেন, বর্তমান সরকার কৃষক কার্ড বিতরণ সহ অনেক পদক্ষেপ গ্রহন করেছেন, যার ফলে প্রান্তিক পর্যায়ে কৃষকরা লাভবান হতে পারে।

কাপ্তাই উপজেলা কৃষি অফিসার আহসান হাবীব এর সভাপতিত্বে কৃষি বিভাগের উপ সহকারী কৃষি অফিসার বাপ্পা মল্লিক এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান  দিলদার হোসেন, রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি ডা: রহমত উল্লাহ,  রাঙামাটি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক অরুণ চন্দ্র রায়, কাপ্তাই, উপজেলা উদ্যানতত্ত্ববিদ রাকিব জোবায়ের, কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা হিমেল কান্তি দে। এসময় কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন কৃষক আশীষ কুমার তনচংগ্যা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মানিকছড়িতে একশো লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী আটক

কাপ্তাইয়ে ১৯৬১ জন পেল টিসিবির পণ্য 

পার্বত্য অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য ক্রীড়া ও সংস্কৃতির কোন বিকল্প নেই-মন্ত্রী দীপেন দেওয়ান

এই দেশ থেকে ইউপিডিএফকে বিতাড়িত করা হবে- ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক

বেতবুনিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র আবদুর রহমানের জীবন গেল সড়ক দুর্ঘটনায়

আওয়ামী লীগের হামলায় আহত শিক্ষার্থীর চিকিৎসায় ১ লাখ টাকা আর্থিক সহায়তা ওয়াদুদ ভূইয়ার

কাপ্তাই নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ এবং কৃতি কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা

রাবিপ্রবির নতুন উপাচার্য ড. জয়নুল আবেদীন সিদ্দিকী

পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের সাথে বম জনগোষ্ঠীর সাক্ষাৎ

কাপ্তাইয়ে হাম-রুবেলা ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: