শুক্রবার , ১ মে ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

চন্দনাইশ বরমায় প্রিন্সিপাল আবুল কাসেম হেফজ ও এতিমখানায় বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী অনুষ্ঠিত

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা এলাকায় অবস্থিত ‘প্রিন্সিপাল আবুল কাসেম হেফজ ও এতিমখানা’-এর উদ্যোগে জাঁকজমকপূর্ণভাবে বার্ষিক ওয়াজ মাহফিল, অভিভাবক সমাবেশ ও দস্তারবন্দী (পাগড়ি প্রদান) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠান প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিল হিফজ সম্পন্নকারী ছাত্রদের সম্মাননা প্রদান। পবিত্র কোরআন মুখস্থ সম্পন্ন করায় বেশ কয়েকজন কৃতি ছাত্রকে আনুষ্ঠানিকভাবে সম্মানসূচক ‘পাগড়ি’ পরিয়ে দেওয়া হয়।

​মাহফিলে আগত ওলামায়ে কেরাম ও গুণীজনরা পবিত্র কোরআনের গুরুত্ব এবং সমাজ গঠনে দ্বীনি শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। একই সাথে আয়োজিত অভিভাবক সমাবেশে বক্তারা শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক গঠনে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দেন।

​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ইউসুফ বিন নূরী আরবি অধ্যাপক জাফরাবাদ সিনিয়র ফাজিল মাদ্রাসা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা ইকবাল হোসেন প্রধান শিক্ষক প্রিন্সিপাল আবুল কাশেম হেফজ ও এতিমখানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী অত্র দ্বিনি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি আব্দুল আলিম, মোহাম্মদ শিবলী সাবেক, কোষাধক্ষ্য প্রিন্সিপাল আবুল কাশেম হেফজ ও এতিমখানা, মাওলানা মোঃ নুরুল হক, ভারপ্রাপ্ত সুপার বরমা ইসলামিয়া দাখিল মাদ্রাসা, মাওলানা মোঃ কুতুব উদ্দিন গভর্নিং বডির সভাপতি বরমা ইসলামিয়া দাখিল মাদ্রাসা, মোহাম্মদ নূর মোহাম্মদ বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী, হাজী কামাল তালুকদার, মোঃ সেলিম, মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, মোঃ শাকিল, মোহাম্মদ সুজন, মোহাম্মদ আনিস প্রমুখ।

অত্র প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ওলামায়ে কেরাম এবং শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। বক্তারা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

​দিনব্যাপী এই অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তাবাররুক বিতরণ করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সেমিফাইনালে কাপ্তাই নুরুলহুদা কাদেরী উচ্চ বিদ্যালয়

রামগড়ে স্কুলছাত্রীকে অপহরণ চেষ্টার মামলায় আটক–২

খাগড়াছড়িতে চার সাংবাদিককে কল্যাণ ট্রাস্ট’র সাড়ে তিন লক্ষ টাকার চেক প্রদান

কাপ্তাই হ্রদে নৌ চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার

ম্যাসেঞ্জারে ‘একঝাঁক’ নতুন ফিচার যোগ

কাউখালীতে পাহাড়ের প্রথম রঙিন ফুলকপি চাষে কৃষকের সফলতা

টিসিবির পণ্য কিনতে কাপ্তাইয়ে দীর্ঘ লাইন

রাঙামাটিতে ব্যস্ততম সড়কের পাশে টিসিবি পণ্য বিক্রয়: ভোগান্তিতে ক্রেতারা

বাঙালহালিয়ায় নববর্ষ উপলক্ষে সেনাবাহিনীর আর্থিক অনুদান প্রদান 

হেমন্তের নবান্ন পিঠা উৎসবে মাতলো রাঙামাটি সরকারি কলেজ  

error: Content is protected !!
%d bloggers like this: