মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে মন্দিরে মন্দিরে সর্পদেবী মনসার পূজা,  দুই শতাধিক পাঁঠা ও হাঁস বলির মাধ্যমে ধর্মীয় আচার পালন

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
আগস্ট ১৮, ২০২৬ ৮:০১ অপরাহ্ণ

পাঁঠা ও হাঁস বলিসহ নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে রাঙামাটির কাপ্তাইয়ে সর্পদেবী মনসার পূজা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে এ পূজা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে কাপ্তাইয়ের বিভিন্ন মন্দিরে ভক্তদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে।

কাপ্তাই উপজেলার রাইখালী ত্রিপুরা সুন্দরী কালী মন্দির, কাপ্তাই লগগেইট জয়কালী মন্দির, কেপিএম কয়লার ডিপু পুরাতন হরিমন্দির, চন্দ্রঘোনা মিশন এলাকা, কাপ্তাই চৌধুরীছড়া মন্দির এবং শীলছড়ির ওয়াগ্গাসহ বিভিন্ন স্থানে মনসা পূজার আয়োজন করা হয়।

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, এ বছর কাপ্তাই উপজেলার পাঁচটি ইউনিয়নে দুই শতাধিক পাঁঠা ও হাঁস বলির মাধ্যমে মনসা পূজা অনুষ্ঠিত হয়েছে।

কাপ্তাই লগগেইট জয়কালী মন্দিরের সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু ও মন্দিরের পুরোহিত পিন্টু চক্রবর্তী জানান, সকালে মন্দিরে পূজা শেষে বলির আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। এ মন্দিরে প্রায় ৪০টি ছাগল বলি দেওয়া হয়েছে।

রাইখালী ত্রিপুরা সুন্দরী কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি বিপ্লব সেন লাতু জানান, এ বছর মন্দিরে প্রায় ৮০টি ছাগল বলি দেওয়া হয়েছে। পাশাপাশি কিছু হাঁসও বলি দেওয়া হয়। চন্দ্রঘোনা মিশন এলাকার যুবক সুমন দাশ জানান, এ বছর মিশন এলাকায় প্রায় ৪০টি ছাগল বলি দেওয়া হয়েছে। কেপিএম কয়লার ডিপু হরিমন্দির এলাকার ইউপি সদস্য নীলকান্ত মল্লিক নিকেট জানান, কয়লার ডিপু এলাকায় ১৫টি ছাগল বলি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, শ্রাবণ মাসের শুরু থেকে মনসা পূজাকে কেন্দ্র করে বিভিন্ন মন্দিরে মনসার পুঁথি পাঠ ও ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করা হয়। এরপর শ্রাবণ মাসের শেষ দিকে সনাতন ধর্মাবলম্বীরা ঐতিহ্য অনুযায়ী মনসা পূজা উদযাপন করে থাকেন।
ছবির ক্যাপশন: কাপ্তাই লগগেইট জয়কালী মন্দিরে মনসা পূজার উদ্দেশ্যে ছাগল নিয়ে এসেছেন ভক্তরা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

‎টিআইবি রাঙামাটি সনাকের ইয়েস টিমে পুনরায় নেতৃত্বে মোস্তফা, মিতু ও সোহেল

বিলাইছড়িতে বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত 

রাবিপ্রবি’তে ঐতিহাসিক ৭ ই মার্চ পালিত

অসাম্প্রদায়িক পার্বত্য চট্টগ্রাম গড়তেই সাতানব্বই সালের শান্তিচুক্তি -কুজেন্দ্র

রামগড়ে নোটারির মাধ্যমে বয়স বাড়িয়ে বাল্য বিয়ের চেষ্টা; দুই পক্ষকে জরিমানা

কাপ্তাইয়ে মহিলা দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

রাজস্থলীতে ধর্ষণ মামলা দিয়ে স্থানীয় এক সাংবাদিককে হয়রানীর অভিযোগ

রাঙামাটির বরকলে ২ ছাত্রলীগ নেতা আটক

দীঘিনালায় ৭ বিজিবি‘র জনসচেনতামূলক সভা

পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধারে সফলতা কামনা করি -দীপংকর

error: Content is protected !!
%d bloggers like this: