বুধবার , ২৩ মার্চ ২০২২ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

বাঘাইছড়িতে ইউপি সদস্যদের শপথ গ্রহণ

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
মার্চ ২৩, ২০২২ ৩:১৫ অপরাহ্ণ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলাতে সপ্তম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৭ ইউনিয়নের বিজয়ী সংরক্ষিত আসনের মহিলা সদস্যসহ সাধারণ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ মার্চ) দুপুরে নবনির্বাচিত সংরক্ষিত মহিলা আসনের ২১ জন সদস্য ও ৬৩ জন সাধারণ সদস্যকে উপজেলা পরিষদ মিলনায়তনে শপথ বাক্যপাঠ করান উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর মোহাম্মদ, বাঘাইছড়ি থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন খান, বাঘাইছড়ি থানার উপ- পুলিশ পরিদর্শক এস আই ইমাম উদ্দিন।

অপরদিকে গত ২১ মার্চ সোমবার নব নির্বাচিত ৭ ইউনিয়ন চেয়ারম্যানকে জেলা প্রশাসকের কার্যালয়ে শপথ বাক্যপাঠ করান, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম বলেন, সাজেক ইউনিয়নের শিয়ালদাহ কেন্দ্রে অভিযোগের কারণে প্রশাসনিক জটিলতায় শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়নি, সেখানের রিপোর্ট আসার পর শপথ গ্রহণ হবে বলে জানা যায়।

প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি ২০২২ বাঘাইছড়ি উপজেলায় আট’টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান পদে সরকার দলীয় নৌকা প্রতীক নিয়ে মাত্র ১ জন ও নৌকা বিদ্রোহী প্রার্থী ১ জন, স্বতন্ত্র ৬ জন নির্বাচিত হন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে এতিমের দুম্বার মাংস কার পেটে?

চন্দনাইশ সদর নিউমার্কেটে মাহিরা মেকওভার বিউটি পার্লার উদ্ভোধন

কাপ্তাই সেনা জোন কর্তৃক ধর্মীয় অনুষ্ঠানে আর্থিক অনুদান প্রদান

চিটাগাং ফিজিক্যাল কলেজ কমিটির নবনির্বাচিত সভাপতি সাংবাদিক আবু মোশারফ রাসেল

মহিমান্বিত রাত পবিত্র শবে-বরাত সম্পর্কে কোরআন ও হাদিসে কি বলা হয়েছে

রামগড়ে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

কাপ্তাইয়ে প্রাকৃতিক দূর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের কৃষি বিভাগের চারা প্রদান

নানা আয়োজনে কাপ্তাইয়ে সরস্বতী পুজা অনুষ্ঠিত

ইউপিডিএফের সহযোগী সংগঠন হিল উইমেন্স ফেডারেশনের নতুন কমিটি গঠন

error: Content is protected !!
%d bloggers like this: