বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

নজরুল বর্ষে কাপ্তাইয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
সেপ্টেম্বর ১৭, ২০২৬ ২:১৭ অপরাহ্ণ

বিদ্রোহ, সাম্য, মানবতা ও সৃষ্টির অমলিন কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টির সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করে তুলতে রাঙামাটির কাপ্তাইয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা। নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত এ প্রতিযোগিতায় গান, কবিতা ও তুলির আঁচড়ে শিক্ষার্থীদের সৃজনশীলতায় মুখর হয়ে উঠেছে উপজেলা পরিষদ মিলনায়তন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম।

উপজেলার ৫৩টি প্রাথমিক বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। নজরুলসংগীত, নজরুলের কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন—এই তিন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মো. রায়হানুল ইসলাম বলেন, প্রতিযোগিতার মধ্য দিয়ে শিক্ষার্থীরা নিজেদের সৃজনশীলতা প্রকাশের সুযোগ পাচ্ছে। এ ধরনের আয়োজন শিশুদের মেধা ও মননের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন ও সহকারী শিক্ষা কর্মকর্তা আঁখি তালুকদার।

সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন কর্ণফুলী সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক পলাশ মুৎসুদ্দী, বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ঝুলন দত্ত, চিত্রশিল্পী সুজিত সূত্রধর এবং ত্রিদীপ মুৎসুদ্দী।

নজরুলের কবিতার শব্দ, গানের সুর আর রঙের তুলিতে এ আয়োজন যেন শিশুদের কণ্ঠে ও ক্যানভাসে নতুন করে উচ্চারিত করছে সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার চেতনা। দুই দিনের এ আয়োজনে প্রতিযোগিতার পাশাপাশি নতুন প্রজন্মের মাঝে নজরুলচর্চার প্রতি আগ্রহ আরও গভীর হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দীঘিনালায় সেনাবাহিনীর মেডিক্যাল ক্যাম্পেইন 

কুদুমছড়া বৌদ্ধ বিহারে বিদর্শন ভাবনা কর্মশালার সমাপনী

রাঙামাটিতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সেমিনার অনুষ্ঠিত

পার্বত্য চট্টগ্রামে শান্তি, নিরাপত্তা এবং উন্নয়নে পরিবীক্ষণ কমিটির এ সভা- পার্বত্য উপদেষ্টা

সকলের সহযোগিতায় জনবান্ধব ও জনকল্যানমুলক রাঙামাটি জেলা পরিষদ গঠন করা হবে- দীপন তালুকদার 

পাহাড়ে স্থায়ী শান্তি ও সহাবস্থান প্রতিষ্ঠায় শেখ হাসিনাই আন্তরিক-কুজেন্দ্র লাল ত্রিপুরা

রাঙামাটিতে গণ-অভ্যুত্থানে আহত ৭ জুলাই যোদ্ধাকে আর্থিক সহায়তা প্রদান

বান্দরবান শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর এমপির

আমার নামে অপপ্রচার হচ্ছে; সংবাদ সম্মেলনে রাঙামাটি প্যানেল মেয়র হেলাল

অডিও ফাঁস / দুজন শিক্ষক সরিয়ে ৮ লাখ টাকা ম্যানেজ করে দেয়ার পরামর্শ বরকল শিক্ষা অফিসারের

error: Content is protected !!
%d bloggers like this: