খাগড়াছড়ির রামগড়ে ১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করে করে বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠালে আদালত দুই যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে জরিমানা করেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টা ও রাত সাড়ে ৯টার সময় পৃথক দুই অভিযানে ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির নগদ টাকা সহ তাদের আটক করে রামগড় থানা পুলিশ।
আটককৃত মোঃ আরাফাত হোসেন সৌরভ (২৩) রামগড় পৌরসভার সোনাইপুল এলাকার মৃত আমিন মিয়ার ছেলে ও মোঃ রহমান আলম রাকিব (২২) উপজেলার ২ নম্বর পাতাছড়া ইউনিয়নের মোঃ আলমগীরের ছেলে।
পুলিশ জানায়, রামগড় থানা এলাকায় বিশেষ অভিযানে ডিউটি পরিচালনা কালে সোনাইপুল বাজার হতে তিন পিচ ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির নগদ ১৭৯০ টাকাসহ আরাফাত হোসেন সৌরভ ও রামগড় চেকপোস্ট এর সামনে হতে মোঃ রহমান আলম রাকিবকে আট পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করে আজ (৩০ সেপ্টেম্বর) বুধবার গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাজেদ হোসাইন এর আদালতে পাঠালে উভয়কে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ১৫ দিনের কারাদণ্ডে দণ্ডিত করে আসামীদের কাস্টোডি পরোয়ানা মূলে জেল হাজতে প্রেরণ করে আদালত।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম জানান, মাদক নিয়ন্ত্রণ আইনে আটক আসামীদের বিরুদ্ধে বিজ্ঞ আদালত শান্তি নিশ্চিত করে জেল হাজতে পাঠিয়েছে। মাদক ও যাবতীয় সন্ত্রাসের বিরুদ্ধে বিরোধী পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


















