বৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মহালছড়িতে ২০২তম কাব স্কাউট ইউনিট লিডার স্কিল কোর্স শুরু

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি।
অক্টোবর ৮, ২০২৬ ৬:২৩ অপরাহ্ণ

খাগড়াছড়ির মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘২০২তম কাব স্কাউট ইউনিট লিডার স্কিল কোর্স’। বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) চার দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের ব্যবস্থাপনায় এবং জাতীয় সদর দফতরের পরিচালনায় আয়োজিত এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার। তিনি আনুষ্ঠানিকভাবে কোর্সটির উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ চাকমাসহ বাংলাদেশ স্কাউটসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্কাউটাররা উপস্থিত ছিলেন।

চার দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে কোর্স লিডার হিসেবে দায়িত্ব পালন করছেন এলটি স্কাউটার জসীম উদ্দিন। কোর্স স্টাফ ও বিশেষ অতিথি হিসেবে রয়েছেন স্কাউটার বিজন কুমার দে, এলটি; স্কাউটার ইমাম উদ্দিন, এলটি; স্কাউটার নির্মল চাকমা, এলটি; স্কাউটার এ.কে.এম জাহাঙ্গীর হোসেন, এলটি; স্কাউটার রূপাঞ্জলী ধর, এলটি; স্কাউটার সৈয়দা ফেরদৌস সুলতানা, এলটি; স্কাউটার হৃদিপট চাকমা, এলটি; স্কাউটার লিটন বড়ুয়া, উডব্যাজার এবং স্কাউটার আলহাজ্ব এম মজিবুর রহমান, উডব্যাজার।

আয়োজকরা জানান, কাব স্কাউট কার্যক্রমকে আরও গতিশীল ও মানসম্মত করার পাশাপাশি ইউনিট লিডারদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণ কোর্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা কাব স্কাউট পরিচালনা, নেতৃত্ব, শৃঙ্খলা, দলীয় কার্যক্রম এবং শিশুদের উপযোগী স্কাউটিং কার্যক্রম সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা অর্জনের সুযোগ পাবেন।

প্রশিক্ষণ কোর্সে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রশিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন। বাংলাদেশ স্কাউটসের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচি আগামী ১১ অক্টোবর ২০২৬ পর্যন্ত চলবে।

আয়োজকদের প্রত্যাশা, এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী ইউনিট লিডারদের দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি আরও সমৃদ্ধ হবে এবং নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে কাব স্কাউট কার্যক্রম পরিচালনায় ইতিবাচক ভূমিকা রাখবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জুরাছড়িতে ইউনিয়ন পর্যায়ে সামাজিক সম্প্রীতি কমিটি গঠন 

সাজেক যেন এক ধ্বংসস্তূপ: আগুনের পর দিনেও হতাশা ও অনিশ্চয়তা

কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিল ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত 

কাপ্তাইয়ের বড়ইছড়িতে বিএনপি ছাত্রলীগের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি

কাপ্তাই কে.আর.সি উচ্চ বিদ্যালয়ে সংবর্ধিত হলেন দীপংকর তালুকদার এমপি

অবশেষে প্রতারণার দায়ে হাতকড়া পরলো সেই জসিমের হাতে

পিতার সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা

লংগদুতে দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে জামায়াতের কম্বল বিতরণ

শুধু সার্টিফিকেট নয় প্রকৃত শিক্ষা অর্জন করতে হবে -ব্রি. জে. হায়দার চৌধুরী

কাপ্তাইয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: