শুক্রবার , ৩ এপ্রিল ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

চন্দনাইশে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: ৫টি অবৈধ ইটভাটাকে ২০ লক্ষ টাকা জরিমানা

প্রতিবেদক
মোহাম্মদ ওমরফারুক, চন্দনাইশ, চট্টগ্রাম
এপ্রিল ৩, ২০২৬ ১০:১৩ অপরাহ্ণ

দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশে পরিবেশ দূষণকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থানে নেমেছে প্রশাসন। পরিবেশ অধিদপ্তরের আয়োজনে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) ও উচ্ছেদ অভিযানে পাঁচটি অবৈধ ইটভাটাকে মোট ২০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল, ২০২৬) পরিচালিত এই বিশেষ অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রেজওয়ান-উল-ইসলাম।

অভিযান চলাকালে পরিবেশগত ছাড়পত্রবিহীন এবং নিয়মবহির্ভূতভাবে ইট পোড়ানোর দায়ে ৫টি ইটভাটার মালিককে ৪ লক্ষ টাকা করে মোট ২০ লক্ষ টাকা জরিমানা করা হয়। জরিমানা দণ্ডপ্রাপ্ত ইটভাটাগুলো হলো: মেসার্স পটিয়া ব্রিকস ম্যানুঃ (PBM): পূর্ব এলাহাবাদ, চন্দনাইশ। মালিক: নেওয়াজ রশিদ। (জরিমানা: ৪,০০,০০০ টাকা)। মেসার্স শাহ আমানত ব্রিকস (MSB): পূর্ব এলাহাবাদ, চন্দনাইশ। মালিক: মো: সোলাইমান। (জরিমানা: ৪,০০,০০০ টাকা)। মেসার্স জোহাদিয়া ব্রিকস (HBL): পূর্ব এলাহাবাদ, চন্দনাইশ। মালিক: আলী আজম। (জরিমানা: ৪,০০,০০০ টাকা)। মেসার্স ন্যাশনাল ব্রিকস ম্যানুঃ (NBM): পূর্ব এলাহাবাদ, চন্দনাইশ। মালিক: দিদারুল হক। (জরিমানা: ৪,০০,০০০ টাকা)। মেসার্স চৌধুরী ব্রিকস (MAA): পূর্ব এলাহাবাদ, চন্দনাইশ। মালিক: নাজিম উদ্দিন। (জরিমানা: ৪,০০,০০০ টাকা)।

অভিযানের বিষয়ে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রেজওয়ান-উল-ইসলাম জানান, পরিবেশ রক্ষায় এবং অবৈধ ইটভাটা নিয়ন্ত্রণে প্রশাসনের এই কার্যক্রম চলমান থাকবে। ছাড়পত্রহীন কোনো ইটভাটাকেই ছাড় দেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। স্থানীয়রা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং এলাকার পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পাহাড়ে অসাম্প্রদায়িক সহাবস্থান নিশ্চিত করতে হবে

বাঘাইছড়ির দুর্গম ভোট কেন্দ্রগুলোতে সরঞ্জাম ও লোকবল গেল হেলিকপ্টারে 

রাঙামাটি জেলা পরিষদ পুনর্গঠনে তীব্র ক্ষোভ জনমনে: বিতর্কিত নিয়োগ বাতিলের দাবি

বিএনপি-জামাত কর্তৃক গ্রেনেড হামলার প্রতিবাদে রাঙামাটিতে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল সমাবেশ

ছয় দফা দাবীতে কাপ্তাই স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

সংবিধান বিরোধী প্রোগ্রামে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান: নিন্দা পিসিসিপি’র

রাজস্থলীতে ড্রাম ট্রাক দুর্ঘটনায় ৭ শ্রমিক আহত

দীঘিনালায় অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটক

শিল্পী সমিতির শপথে আসেননি যারা

ফটিকছড়ির বর্মাছড়িতে ইউপিডিএফ’র নাশকতার পরিকল্পনা

error: Content is protected !!
%d bloggers like this: