সোমবার , ২৭ জুন ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বড়থলি ত্রিপুরা গ্রামে হামলাকারীদের শাস্তির দাবী ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জুন ২৭, ২০২২ ২:১৪ অপরাহ্ণ

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার বড়থলি ইউনিয়নে সাইজাম পাড়ায় সন্ত্রাসী হামলায় জড়িতদের চিহ্নিত করে শাস্তির দাবী জানিয়েছে ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশন রাঙামাটি জেলা কমিটি।

সোমবার  সংবাদ মাধ্যেমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবী  জানায় ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশন। বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২১ জুন সাইজাম পাড়ায় সন্ত্রাসীদের একটি দল অতর্কিত হামলা করে। এতে তিনজন নিহত  এবং দুই জন শিশু গুলিবিদ্ধ হয়ে আহত হয়। আতদের বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অন্যদিকে সাইজাম পাড়ার গ্রামের মানুষ ভয়ভীতি নিয়ে গ্রাম ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। হত্যাকারীদে গ্রেফতার করে শাস্তি ও আহত শিশুদের চিকিৎসার ব্যয়ভার বহন করার জন্য সরকারের কাছে দাবী জানায় ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশন।

এদিকে সাইজাম পাড়ায় সন্ত্রাসী হামলায় জড়িতদের চিহ্নিত করে শাস্তির দাবীতে সোমবার খাগড়াছড়িতে মানববন্ধন করেছে ত্রিপুরা স্টেুডেন্ট ফোরাম।

উল্লেখ্য গত ২১ জুন সন্ধ্যা সাড়ে ছয় টায় সাইজাম পাড়ায় ঢুকে এলোপাতাড়ি গুলি বর্ষণ করে সন্ত্রাসীরা। এতে তিনজন গ্রামবাসী নিহত ও দুই শিশু আহত হয়। এ হত্যাকান্ডের দায় স্বীকার করেছে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট। নিহতরা সবাই জেএসএস সদস্য দাবী করে এ অপারেশনটি সফল দাবী করে বিবৃতি দেয় কুকি চিন।

বড়থলি ইউনিয়নের চেয়ারম্যান আতোমং মারমা স্থানীয়দের বরাত দিয়ে জানান এ ঘটনা কুকি চিন ঘটিয়েছে। ঘটনাস্থলে এখনো পর্যন্ত কেউ যায়নি। লাশগুলো ঘটনাস্থলে পড়ে আছে। গ্রামের সব মানুষ ভয়ে গ্রাম ছেড়ে পালিয়ে গেছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিলাইছড়ির দুর্গম ফারুয়া ইউনিয়নে আরও ২ টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম গেল হেলিকপ্টারে

জুরাছড়িতে শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও শিক্ষা সামগ্রী বিতরণ

লংগদুতে বনবিহারের জমি বেদখলমুক্ত করার দাবী জানিয়েছে ইউপিডিএফ

নিজ জেলায় রাজকীয় সংবর্ধনায় সিক্ত সাফ জয়ী পাহাড়ি কন্যারা

কাপ্তাইয়ে উদ্বোধন করা হয়েছে ২৪ কিঃমিঃ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

কাউখালীর পোয়াপাড়া যুব কল্যাণ পরিষদের নতুন সভাপতি হাসেম, সম্পাদক নূরুল হুদা

১৪ সেপ্টেম্বর চট্টগ্রাম থিয়েটার ইন্সটিটিউটে ‘সুরের আঙিনায় গুরুপ্রণাম’

রাজস্থলীতে চাঁদার দাবিতে রাজমিস্ত্রীকে মারধরের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

জুরাছড়িতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা 

বান্দরবানে সেনাবাহিনীর উপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে নাগরিক পরিষদের বিক্ষোভ

error: Content is protected !!
%d bloggers like this: