শুক্রবার , ২৫ ফেব্রুয়ারি ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

খাগড়াছড়িতে সন্ত্রাসীদের গুলিতে বৃদ্ধ নিহত 

প্রতিবেদক
পাহাড়ের খবর ডেস্ক
ফেব্রুয়ারি ২৫, ২০২২ ৩:২৮ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক। 

খাগড়াছড়ি শহরের সাতভাইয়াপাড়া এলাকায় ঘরের উঠানে দুর্বৃত্তের গুলিতে এক বৃদ্ধ নিহত হয়েছে। নিহতের নাম তন বিহারী চাকমা (৬৫)।

গত বৃহষ্পতিবার (২৪ফেব্রুয়ারি ) রাত সাড়ে ৯টার দিকে এ হত্যাকান্ড ঘটনা ঘটে।

নিহত তনবিহারী চাকমা পেশায় একজন কৃষক। তিনি সাতভাইয়াপাড়ার বাসিন্দা। তবে কি কারণে কে বা কারা এই হত্যার ঘটনা ঘটিয়েছে এই বিষয় সুনির্দিষ্ট কোন তথ্য পাওয়া যায়নি । এ নিয়ে স্থানীয় মানুষদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

তনবিহারী চাকমার ছেলে সুমন চাকমা জানান, রাত সাড়ে নয়টা দিকে বাবা ঘরের উঠানে খড় জ্বালিয়ে আগুন পোহাচ্ছেন। হঠাৎ গুলির শব্দ শুনি। ঘর থেকে বাহিরে বের হয়ে দেখি বাবার লাশ মাটিতে পড়ে আছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ রশিদ জানান, দুর্বৃত্তের গুলিতে নিহত তন বিহারী চাকমার লাশ উদ্ধার করে পুলিশ খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে তিনি বলেন পুলিশ অভিযোগ পেলে আইনি প্রদক্ষেপ গ্রহণ করবেন।

পুলিশ আরো জানান, তন বিহারী চাকমাকে ঘরের সামনে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তাঁর শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে।

অন্যদিকে এ হত্যাকান্ডের জন্য পাহাড়ের আঞ্চলিক সংগঠনের সম্পৃক্ততা থাকার প্রশ্ন উঠলেও হত্যাকান্ডের দায় স্বীকার করেনি কোন সংগঠন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাউখালীতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন 

আমরা আল্লাহর আইন চালু করতে চাই- অধ্যাপক আহছান উল্লাহ

দীঘিনালায় স্কাউট দিবস উদযাপন পালন

যারা দেশপ্রেমিক সেনাবাহিনীকে হত্যা করে তাদের এইদেশে থাকার অধিকার নেই

জাতীয় নির্বাচনে রাঙামাটিতে মনোনয়নপত্র নিলেন ১২ প্রার্থী: অংশ নিচ্ছে না জেএসএস

তিন পার্বত্য জেলাকে কফি ও কাজুবাদামের অঞ্চল বানানো হবে- পার্বত্য উপদেষ্টা

হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে কার্যকর উপায় বিশ্লেষণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত 

রাঙামাটিতে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা

দীঘিনালায় চকলেটের প্রলোভন দেখিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা

দাবী মানা না হলে ৪ দিন কর্মবিরত পালন করবে শিক্ষা ক্যাডাররা

error: Content is protected !!
%d bloggers like this: