বৃহস্পতিবার , ২৮ জুলাই ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রুমায় দক্ষতা ও উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদক
প্রতিনিধি, রুমা, বান্দরবান।
জুলাই ২৮, ২০২২ ৩:৪৯ অপরাহ্ণ

 সামাজিক প্রচার কর্মসূচির আওতায় বান্দরবান রুমা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ে দক্ষতা উন্নয়ন বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এসইআইপি এর প্রশিক্ষণ নিলে সহজেই ভালো চাকরি মেলে” এ শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে এ কর্মশালা আয়োজন করা হয়। বিশেষ অতিথি এসইআইপি’র সোস্যাল মার্কেটিং ফিল্ড অফিসার মোঃ আখিরুজ্জামান শামিম কার্যক্রম উপস্থাপনা করে বলেন বাংলাদেশ আয়তনের দিক থেকে বিশ্বে ৯৪তম অবস্থানে রয়েছে। কিন্তু জনসংখ্যা দিক থেকে অষ্টম স্থানে অবস্থান।
বাংলাদেশ সবচেয়ে বড় সম্পদ বিশাল কর্মক্ষম জনগোষ্ঠী। ২০৩০ সালের মধো এ বয়সের জনসংখ্যা ৭০ শতাংশ উন্নীত হবে এবং পরবর্তীতে তা ক্রমান্বয়ে হ্রাস পেতে শুরু করবে। এই সুযোগ জীবনে বারবার আসে না। তাই ডমোগ্রাফিক ডিভিডেন্ডর সদ্ব্যবহারে উপযুক্ত পরিকল্পনা প্রণয়ন করা জরুরি।
রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন শিবলীর বলেন, দেশের অনেক চাকরি সুযোগ আছে, সেই সুযোগটা নিজেকে নিতে হবে। কেউই আপনাকে ঘারে বসে সুযোগ দিবে না। দেশে বেকার যুবাদের কর্মদক্ষতা বাড়িয়ে তুলতে দেশে বিভিন্ন স্থানে সরকারিভাবে দক্ষতা প্রশিক্ষণ সেন্টার গড়ে তুলেছে। ওইসব প্রশিক্ষণ কেন্দ্রে সহজেই নিজের পছন্দের বিষয়ে ভর্তি হতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সুযোগ তৈরি হয়েছে। এখন দেশেকে উন্নয়নশীল দেশ গড়ে তুলতে কারিগরী প্রশিক্ষনের উপর গুরুত্ব দিতে হবে। চায়না এখন টেকনোলজি দিক থেকে এগিয়ে আসে। তারা কেন এতো এগিয়ে, কারিগরী উপর তারা গুরুত্ব দিয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন শিবলী সভাপতিত্বে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান থাংখাম লিয়ান বম উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) নুম্রাউ মার্মা, এসইআইপি’র সোস্যাল মার্কেটিং ফিল্ড অফিসার মোঃ আব্দুর রাজ্জাক। এছাড়াও উপজেলা পর্যায়ে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সামাজিক নেতা, শিক্ষক ও ধর্মীয় নেতারা অংশগ্রহণ করেন। দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ ব্যবস্থা এবং প্রশিক্ষণের প্রধান ক্ষেত্রসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিক প্রদীপ চৌধুরীর পিতার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

ঈদগাঁওয়ে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত-১

কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্তকরণ ও মৎস্যজীবীদের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন

নিখোঁজের ১৫ ঘন্টা পর নদীতে মিলল লাশ  

কাপ্তাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল

বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বীর মুক্তিযোদ্ধাদের জন্য রাঙামাটি জেলা প্রশাসকের কক্ষে সংরক্ষিত চেয়ার স্থাপন

১০৬ বছরের ঈদগাঁও কালি মন্দিরের পাশে ২০০ বছরের পুরনো পুকুর!

মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর বাণী

জুরাছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা

error: Content is protected !!
%d bloggers like this: