বৃহস্পতিবার , ২২ সেপ্টেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে জীপ-সিএনজি সংঘর্ষে আহত ৪ 

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
সেপ্টেম্বর ২২, ২০২২ ৩:২৮ অপরাহ্ণ

 

কাপ্তাইয়ে চাঁদের গাড়ির সাথে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংর্ঘষে চালক সহ ৩ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০.৪৫ এর দিকে কাপ্তাই উপজেলার শীলছড়ি এলাকায় এঘটনা ঘটে। আহতরা হলেন, চাঁদের গাড়ির চালক রাঙ্গুনিয়া নিশ্চিতাপুরের বাসিন্দা সোহেল এবং সিএনজি চালক মোঃ মফিজ উদ্দীন। বাকি ২ জনের নাম জানা যায় নাই। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান বলে জানান পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা এবং স্থানীয় ইউপি সদস্য মোঃ সরোয়ার হোসেন জানান, , কাপ্তাই নতুন বাজার থেকে ছেড়ে আসা দুইটি চাঁদের গাড়ি সড়কে বেপরোয়া গতিতে চালাচ্ছিল। একই সাথে গাড়ি দুটি একটিকে অন্যটি ওভারটেক করার জন্য বারবার চেষ্টা করছিলো। এক পর্যায়ে কাপ্তাই শীলছড়ি এলাকায় পৌঁছালে বেপরোয়া একটি চাঁদের গাড়ি বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির ধাক্কা দেয়। সাথে সাথে ধাক্কা দেওয়া চাঁদের গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে কিছুদুর সামনে গিয়ে উল্টে যায়। এবং একটি সিএনজি ক্ষতিগ্রস্থ হয়। অপরদিকে এ ঘটনায় সিএনজি চালক আহত হলেও সামান্যর জন্য প্রাণে বাঁচে সিএনজির যাত্রীরা। পরে আহত চালক ও যাত্রীদের কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া হয়। এঘটনায় চাঁদের গাড়ির চালক রাঙ্গুনিয়া নিশ্চিতাপুরের বাসিন্দা সোহেল এবং সিএনজি চালক মোঃ মফিজ উদ্দীন সহ মোট ৩জন আহত হয়েছে বলে জানা গেছে।

ইউপি সদস্য সরোয়ার হোসেন জানান, খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। স্থানীয়রা সহ আশেপাশের লোকজন আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। বেপরোয়া গতিতে চালানো চাঁদের গাড়ি গুলোর কারণেই এ দুর্ঘটনা সংগঠিত হয়েছেন বলে তিনি নিশ্চিত করেছেন। এছাড়া চাঁদের গাড়ি দুটি কাপ্তাই থানা পুলিশ হেফাজতে নিয়েছে বলে জানান কাপ্তাই থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) আকতার হোসেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পাহাড়ের খবর ডটকম এর উদ্বোধনী শুভেচ্ছা বার্তা- এম বখতেয়ার উদ্দীন

সীমান্ত সড়কে বদলে যাবে তিন পার্বত্য জেলার পাহাড়ের দৃশ্যপট

বিলাইছড়িতে কাপ্তাই তথ্য অফিসের উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত 

বর্ণাঢ্য আয়োজনে মহালছড়িতে মহান বিজয় দিবস উদযাপন

বিলাইছড়িতে উপজেলা নির্বাচনে সব প্রস্তুতি সম্পন্ন, হেলিসর্টি ৫টি কেন্দ্রে গেল নির্বাচনী সরঞ্জাম

কাপ্তাইয়ে শ্যামলী বিজনেস ক্লাস হন্দাই এসি বাসের উদ্বোধন

রাঙামাটির সাপছড়িতে ইউপিডিএফ সদস্য খুন

বিলাইছড়ি উপজেলায় প্রশাসন কর্তৃক সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে

পানছড়িতে চলাচলের রাস্তায় দেয়াল: গৃহবন্দী ২০ পরিবার

কাপ্তাই প্রগতি সংসদের সধারণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: