শুক্রবার , ৩০ সেপ্টেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

পাহাড়ে শিশু শিক্ষা থেকে ঝড়ে পড়া রোধে কাজ করছে সুবর্ণ ভূমি ফাউন্ডেশন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
সেপ্টেম্বর ৩০, ২০২২ ৯:০২ পূর্বাহ্ণ

রাঙামাটির দুর্গম অঞ্চলের ৮ টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়ে কাজ করছে সুবর্ণ ভূমি ফাউন্ডেশন। বন্ধ হবার মূখে থাকা এসব বিদ্যালয়ের শিক্ষকদের বেতন, প্রশিক্ষণ, স্কুল অবকাঠামো মেরামত, শিশুদের শিক্ষা বৃত্তি ও সুস্বাস্থ্যে বিষয়ক উপকরণ দিচ্ছে সংস্থাটি। সংস্থাটি চায় শিক্ষা ঝড়ে পড়া রোধ করা পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে ।

বৃহস্পতিবার সকালে রাঙামাটির উদ্যোগ সেন্টারে ৮ বিদ্যালয়ের ১৬ জন শিক্ষকদের নিয়ে ৭ দিন ব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন সুবর্ণ ভূমি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী পরিচালক ডা. শামীম ইমাম।

ডাক্তার শামীম ইমাম বলেন, আমরা দুর্গম এলাকার শিশুদের স্কুলমুখী করতে সাপ্তাহে দুদিন দুপুরের খাবার ব্যবস্থা করি। আমরা চাই পাহাড়ের শিশুরা পিছিয়ে না থেকে সামনে এগিয়ে যাক। আরো বিদ্যালয় অন্তর্ভুক্ত করার ইচ্ছা থাকলেও সীমাবদ্ধতার কারণে তা সম্ভব হচ্ছে না। সুবর্ণ ভূমি ফাউন্ডেশন যতদিন এসব বিদ্যালয় জাতীয়করণের আওতায় আসবে না ততদিন এ সাপোর্ট দিয়ে যাবে।

কর্মশালার প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য প্রিয় নন্দ চাকমা।  এ সময় তিনি বলেন, দুর্গমতা ও যোগাযোগে সংকটের কারণে রাঙামাটি জেলায়  ৮৪ টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের আওতায় আসেনি। এগুলো কিভাবে জাতীয়করণের আনা যায় সে ব্যাপারে জেলা পরিষদ, পার্বত্য মন্ত্রণালয় একসাথে  কাজ করছে।

বিশেষ অতিথি রাঙামাটি জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার পরিণয় চাকমা বলেন, বিদ্যালয়ের শিক্ষকদের দায়িত্ব কর্তব্য নিয়ে সচেষ্ট থাকার অনুরোধ করে বলেন, এসব দুর্গম এলাকায় শিক্ষকরা ছাড়া শিশুদের পড়াশোনা করানোর কেউ নেই। সেজন্যে বিদ্যালয়ে শিশুদের যথাযথ পাঠদানের অনুরোধ করেন।

কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন সুবর্ণ ভূমি ফাউন্ডেশনের রাঙামাটি জেলা সমন্বয়ক মানবাশীষ চাকমা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জুরাছড়িতে বীজ ধান ও চিকিৎসা অনুদান প্রদান

প্রবারণার শেষ রাতে বান্দরবানে রাজহংসী রথযাত্রা ও শান্তির প্রার্থনা

কাপ্তাইয়ে ১৬ প্রাতিষ্ঠানিক পুকুরে ১৮৫ কেজি মাছের পোনা অবমুক্ত

শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত

রাঙামাটিতে ৩১ দফা বাস্তবায়নে বিএনপির পথসভা

কাউখালীতে কোভিড-১৯ বিষয়ে ব্রাইট বাংলাদেশ ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

খাগড়াছড়িতে সেলাই মেশিন ও বাদ্যযন্ত্র বিতরণ

বিলাইছড়িতে ব্যবসায়ী সমবায় সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে- আব্দুল্লাহ আল ফারুক

কাপ্তাইয়ে নদী থেকে জীবিত হরিণ উদ্ধার করলো কৃষক

error: Content is protected !!
%d bloggers like this: