মঙ্গলবার , ৪ অক্টোবর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাউখালীতে জাতীয় কন্যাশিশু দিবস পালন 

প্রতিবেদক
প্রতিনিধি, কাউখালী, রাঙামাটি
অক্টোবর ৪, ২০২২ ৩:৩০ অপরাহ্ণ

 

কাউখালী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে গতকাল মংগলবার সকাল ১০ টায় জাতীয় কন্যা শিশু দিবস -২০২২ ইং পালন করা হয়।

দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা কাউখালী উপজেলা নিবাহী অফিসার নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সামশু দোহা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান নিংবাইউ মারমা, উপজেলা ভাইস চেয়ারম্যান অংপ্রু মারমা, থানার প্রতিনিধি পুলিশ পরিদর্শক ( তদন্ত) মোঃ আব্দুল হালিম, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মোঃ বেলাল উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার নীতা চাকমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাসানা হেনা।

এসময় অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা প্রেস ক্লাব সহ-সভাপতি মোঃওমর ফারুক, বেতছড়ি মহিলা উন্নয়ন সমিতির ম্যানেজার ফরিদা পারভীন সহ উপজেলার বিভিন্ন এলাকার বিভিন্ন কিশোর কিশোরী ক্বাবের সদস্য বৃন্দ।

পরে আলোচনা সভা শেষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় থেকে উপজেলার ২ টি মহিলা সমিতি কে চেকের মাধ্যমে পঁচিশ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়। অনুদান প্রাপ্ত সমিতি গুলো হলো উত্তর নাইল্যাছড়ি মহিলা উন্নয়ন সমিতি, বেতছড়ি মহিলা উন্নয়ন সমিতি।

অন্যদিকে পরে উপজেলা গেস্ট হাউজে ইউএনও নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সামশু দোহা চৌধুরী প্রধান অতিথি হিসেবে কাউখালী উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা নারী মুক্তি যোদ্ধাের হাতে মুক্তি যোদ্ধা মন্ত্রণালয় থেকে প্রেরিত মুক্তি যোদ্ধা সনদ ও স্মার্ট কার্ড প্রত্যেক বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা নারী মুক্তি যোদ্ধা এবং মৃত বীর মুক্তিযোদ্ধা গনের পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। এসময় উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা ও মৃত বীর মুক্তিযোদ্ধা গনের পরিবার সদস্য, সদস্যা গন উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে ২শ লিটার দেশীয় মদসহ একজন আটক; অটোরিকশা জব্দ

স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছেন না নিখিল কুমার চাকমা

১৪ আগষ্ট রামগড় স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে যাত্রী পারাপার শুরু হচ্ছে

বাঘাইছড়িতে ফের ৪র্থ দফায় বন্যা ১২গ্রাম প্লাবিত

তমিজিয়া মাদরাসা ৫৫ বছর পর পেল আধুনিকমানের নতুন একাডেমিক ভবন

রামগড়ে নৌকা মার্কায় ভোট চেয়ে পথসভা করলেন এমপি কুজেন্দ্র

চট্টগ্রাম রেঞ্জ ব্যাডমিন্টনে রাঙামাটি জেলা পুলিশের গৌরব অর্জন

মহালছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা: জেলায় শ্রেষ্ঠ অহিদ উল্লাহ্

জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করলেন বাঘাইছড়ির মেয়র জাফর

কাপ্তাইয়ের সাপছড়ি ও রাইখালীর রায় সাহেবের বৌদ্ধ বিহারে শুভ কঠিন চীবর দান উৎসব সম্পন্ন

error: Content is protected !!
%d bloggers like this: