মঙ্গলবার , ১১ অক্টোবর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

নির্বানপুর বন ভাবনা কেন্দ্রে ২৫ তম কঠিন চীবর দান সম্পন্ন

প্রতিবেদক
রিকোর্স চাকমা, রাঙামাটি
অক্টোবর ১১, ২০২২ ৫:২১ অপরাহ্ণ

 

বুদ্ধ ধর্মালম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব কঠিন চীবর দান মাস ব্যাপী শুরু হয়েছে।

১১ অক্টোবর (মঙ্গলবার) রাঙামাটি সদর কুতুকছড়ি ইউনিয়নে নির্বানপুর বন ভাবনা কেন্দ্রে ২৫ তম দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধ্যায় শুরু হওয়া দুদিন ব্যাপী এ দান উৎসব মঙ্গলবারে সমাপ্ত হয়। তুলা থেকে সুতা তৈরি করে ২৪ ঘন্টার মধ্যে কোমর তাঁতের মাধ্যমে বুনা চীবর মঙ্গলবার বিকালে নির্বানপুর ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ জ্যোতিসার মহাস্থবিরের হাতে তুলে দেন ভাবনা কেন্দ্র পরিচালনা কমিটির সভাপতি হেডম্যান অমল চাকমা।

এসময় ধর্মসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।

ধর্মসভায় মঙ্গলবার সকালে প্রধান দায়ক হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।

ধর্মসভার আগে পূণ্যার্থীদের পঞ্চশীল প্রদান করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের অধ্যাপক জিনবোধি মহাস্থবির।

ধর্ম দেশনা দেন রাজবন বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবির, বোধিপুর বন বিহারের অধ্যক্ষ জিনোবোধি মহাস্থবির।

ধর্মসভার আগে বুদ্ধমূ্তি দান, সংঘ দান, অষ্টপরিষ্কার দান, কঠিন চীবর দান, কল্পতরু দান, আকাশ প্রদীপ দান, হাজার প্রদীপ দান ও নানাবিধ দান সহ দেশ ও সকল প্রাণীর মঙ্গলার্থে বিশেষ ভাবনা করা হয়।

উল্লেখ যে,বুদ্ধ ভিক্ষুরা তিন মাস বর্ষাবাস (নির্দিষ্ট একটি বিহারে অবস্থান) পালন শেষে প্রবারণা পূর্ণিমা মাধ্যমে পর পর থেকেই শুরু হয় মাস ব্যাপী কঠিন চীবর দান উৎসব।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রামগড়ের প্রাণকেন্দ্রে  উদ্বোধন হলো রেস্টুরেন্ট ‘সুলতান’স কিচেন’

ঈদগাঁওয়ে সেচ বাঁধের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কাপ্তাই উচচ বিদ্যালয়ে ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন বিষয়ে সচেতনমূলক সভা 

দূর্গম ও পশ্চাদপদ এলাকার উন্নয়নকে অগ্রাধিকার দিতে হবে: দীপেন দেওয়ান

উদ্ধার হওয়া হারানো ৩০টি ফোন ও বিকাশে টাকা হস্তান্তর করেছে এপিবিএন

ইউপিডিএফের মানববন্ধন রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত- জেএসএস

পিসিসিপি লংগদু উপজেলা কমিটি গঠন

খাগড়াছড়িতে চাঁদাবাজি- লুটপাটের মাধ্যমে গণ- হয়রানিমূলক মামলা, প্রতিবাদে রাজপথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানববন্ধন

ইঁদুরে ক্ষতিগ্রস্ত সাজেকের ২৫টি গ্রামে জাবারাং সমিতির খাদ্য সহায়তা প্রদান

সুবলং ইউনিয়নে মাঠ দিবস পালন করেছে কৃষি বিভাগ

error: Content is protected !!
%d bloggers like this: