শনিবার , ১৫ অক্টোবর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

শান্তিলাল চাকমাকে কার্বারী নিযুক্ত করলেন চাকমা রাজা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
অক্টোবর ১৫, ২০২২ ১২:১৬ অপরাহ্ণ

 

রাঙামাটির বরকল উপজেলার ৪নং বরুনাছড়ি মৌজার হাজাছড়া গ্রামের গ্রাম প্রধান বা কার্বারী হিসেবে শান্তি চাকমাকে নিয়োগ দিয়েছেন চাকমা রাজা ব‍্যারিস্টার দেবাশীষ রায়।

১২ অক্টোবর ২০২২ খ্রিঃ তারিখে এক রাজ আদেশে শান্তিলাল চাকমাকে কার্বারী হিসেবে নিযুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। শান্তি লাল চাকমা হাজাছড়া গ্রামের মৃত বৃগমনি চাকমার তৃতীয় পুত্র।

তার কার্বারী নিযুক্তির বিষয়টি সদয় জ্ঞাতার্থে ইতোমধ‍্যে পার্বত‍্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান, রাঙামাটি পার্বত‍্য জেলা পরিষদ চেয়ারম্যান, রাঙামাটি জেলা প্রশাসক ও বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দায়িত্বশীল ব‍্যক্তিবর্গের কাছে অনুলিপি পাঠানো হয়েছে বলে চাকমা রাজ কার্যালয় সুত্রে জানা গেছে।

রাজ আদেশে বলা বলা হয় ১২ অক্টোবর ২০২২ খ্রিঃ থেকে শান্তি লাল চাকমার কার্বারী নিয়োগ আদেশ কার্যকর হইবে। তিনি নিয়ম অনুযায়ী সকল সুযোগ সুবিধাদি প্রাপ‍্য হবেন বলেও আদেশে উল্লেখ করা হয়।

চলতি বছরের ২৯ এপ্রিল চাকমা রাজা ব‍্যারিস্টার দেবাশীষ রায় ৩০জন সঙ্গীসহ বরুনাছড়ি ও ধামাইছড়া মৌজা সফরে যান। সেদিন হাজাছড়া গ্রামের শান্তিলাল চাকমার বাড়িতে স্বপারিষদ রাত্রিযাপন করেন। সেসময় সেখানে উপস্থিত প্রজা, কার্বারী, জনপ্রতিনিধি ও গণ‍্যমান‍্য ব‍্যক্তিবর্গের সম্মুখে শান্তি লাল চাকমা হাজাছড়া গ্রামের কার্বারী হবেন বলে রাজা দেবাশীষ রায় ঘোষণা দেন।

চাকমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে- রাজা সাধারণ লোক বা প্রজা বাড়িতে উঠতে পারেন না। রাত্রিযাপনও করতে পারেন না। যদি কোন প্রজার বাড়িতে উঠেন তাহলে ঐ রাজকীয় কোন পদ পদবী দিয়ে দিতে হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত  

কাউখালীতে শেখ কামাল আন্তঃস্কুল মাদ্রাসা এ্যাথলেটিক্স প্রতিযোগিতা সম্পন্ন 

পার্বত্য চট্টগ্রামে শিক্ষার ক্রাইসিস দূর করা হবে- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে কাপ্তাইয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

ঈদগাঁও পার্লারে পুরুষ মেকআপ আর্টিস্ট! বিতর্কের ঝড়

লংগদুতে বিপুল পরিমাণ ইয়াবাসহ যুবক গ্রেফতার

অবৈধ অস্ত্র উদ্ধার না হলে শান্তি ফিরবে না-দীপঙ্কর তালুকদার

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মদিন পালন

ঈদগাঁওয়ের ইসলামপুরে উল্টে গেল লবণ বোঝাই ট্রাক

চিঠি সংশোধন করতে জেলা পরিষদ চেয়ারম্যানকে পিসিসিপি’র আল্টিমেটাম

error: Content is protected !!
%d bloggers like this: