শনিবার , ১৫ অক্টোবর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

জুরাছড়ি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজ নিলেন জেলা প্রশাসক

প্রতিবেদক
সুমন্ত চাকমা, জুরাছড়ি, রাঙামাটি
অক্টোবর ১৫, ২০২২ ৩:১৩ অপরাহ্ণ

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তরা অসহায় ভাবার কোন কারণ নেই, সরকার সব সময় পাশে রয়েছে। তাই আমরা ক্ষতিগ্রস্থদের বার বার খোঁজ খবর নেওয়া হচ্ছে ।

শনিবার (১৫ অক্টোবর) জুরাছড়ি উপজেলায় অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্থ এলাকা পরির্দশন কালে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান একথা বলেন। সকালে উপজেলায় সরেজমিনে ক্ষতিগ্রস্থদের সাথে কথা বলেন এবং জেলা প্রশাসক ফান্ড থেকে ৫৬ পরিবারকে ২ হাজার ৫ শ টাকা হারে প্রদান করেন।


এ সময় উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম , উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ, মহিলা ভাইস চেয়ারম্যান আল্পনা চাকমা উপস্থিত ছিলেন।
এর আগে ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনার বিভাগের পক্ষ থেকে ২৫ কেজি চাল ও ৭ হাজার ৫ শ টাকা হারে ৫৬ ক্ষতিগ্রস্ত পরিবারের প্রদান করা হয়।
উল্লেখ্য গেল ৯ অক্টোবর উপজেলা বাজারে অগ্নিকান্ডে পরো পড়ে যায়। এতে ৫৪ দোকান ও ২ বসতিঘর পুড়ে ছাই হয়ে যায়।

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: