বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বিদায়ের মঞ্চে অশ্রুসিক্ত মহালছড়ির শিক্ষকরা, সম্মান জানাল প্রাথমিক শিক্ষা পরিবার

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি
সেপ্টেম্বর ১৭, ২০২৬ ৭:৪০ অপরাহ্ণ

সহকর্মীদের ভালোবাসা ও সম্মানে বিদায় নিলেন মহালছড়ি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকরা। একই সঙ্গে প্রয়াত শিক্ষকদেরও গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হয়েছে।

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা এবং ২ জন প্রয়াত শিক্ষকের পরিবারকে সম্মাননা ও বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০টায় মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের উদ্যোগে এ আবেগঘন বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত) মিসকাতুল তামান্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি, মহালছড়ি উপজেলা বিএনপি মোঃ আনোয়ার হোসেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), মহালছড়ি থানা মির্জা জহির উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, পানছড়ি সুভায়ন খীসা, প্রধান শিক্ষক, মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় নিপুল বিকাশ চাকমা, সভাপতি, মহালছড়ি উপজেলা প্রেসক্লাব দীপক সেন, সাবেক প্রধান শিক্ষক, সরকারি আবাসিক প্রাথমিক বিদ্যালয় ধনমনি চাকমা, প্রধান শিক্ষক, এপিবিএন সরকারি প্রাথমিক বিদ্যালয় ইকবাল আহমেদসহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অনুপম শীল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এডিন চাকমা।

সংবর্ধনা অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পাশাপাশি প্রয়াত শিক্ষকদের পরিবারের সদস্যদেরও সম্মাননা স্মারক প্রদান করা হয়। দীর্ঘ কর্মজীবনের নানা স্মৃতি তুলে ধরতে গিয়ে অনেক শিক্ষক আবেগাপ্লুত হয়ে পড়েন। সহকর্মী ও শিক্ষার্থীদের কথা স্মরণ করে কেউ কেউ ফিরে যান কর্মজীবনের সেই পুরোনো দিনগুলোতে।

দীর্ঘদিন শ্রেণিকক্ষে পাঠদান, শিক্ষার্থীদের শাসন-স্নেহে মানুষ করা, বিদ্যালয়ের নানা প্রতিকূলতা মোকাবিলা এবং একটি সুন্দর সমাজ গড়ার প্রত্যয়ে কাটানো কর্মময় জীবনের কথা স্মরণ করে বিদায়ী শিক্ষকরা আবেগঘন বক্তব্য দেন। তাদের বিদায়ী মুহূর্তে সহকর্মীদের অনেকের চোখেও দেখা যায় অশ্রুসিক্ত আবেগ।

বক্তারা বলেন, একজন শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দেন না; তিনি একটি শিশুর স্বপ্ন দেখার সাহস তৈরি করেন, নৈতিকতা শেখান এবং সমাজের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলেন। মহালছড়ির প্রাথমিক শিক্ষায় যারা দীর্ঘদিন নিষ্ঠা ও দায়িত্বের সঙ্গে কাজ করেছেন, তাদের অবদান কখনো অবসরের সঙ্গে শেষ হয়ে যায় না। তাদের হাতে গড়ে ওঠা অসংখ্য শিক্ষার্থীই তাদের কর্মজীবনের সবচেয়ে বড় অর্জন।

বক্তারা আরও বলেন, অবসর একজন শিক্ষকের কর্মজীবনের সমাপ্তি হলেও শিক্ষক হিসেবে তার অবদান ও স্মৃতি থেকে যায় সহকর্মী, শিক্ষার্থী এবং সমাজের মানুষের হৃদয়ে। আর প্রয়াত শিক্ষকরা শারীরিকভাবে না থাকলেও তাদের শিক্ষা, আদর্শ ও কর্মের স্মৃতি ভবিষ্যৎ প্রজন্মের মাঝে বেঁচে থাকবে।

উল্লেখ্য, মহালছড়ি উপজেলায় গত পাঁচ বছরে অবসরগ্রহণ করা ৩০ জন শিক্ষক-শিক্ষিকা এবং মৃত্যুবরণ করা ২ জন শিক্ষকের পরিবারকে প্রথমবারের মতো উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে এ ধরনের সম্মাননা ও বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানের শেষপর্বে ছিল ভালোবাসা, স্মৃতিচারণ আর বিদায়ের আবেগ। দীর্ঘদিনের সহকর্মীদের কাছ থেকে বিদায় নেওয়ার মুহূর্তে অবসরপ্রাপ্ত শিক্ষকরা যেন বারবার ফিরে যাচ্ছিলেন তাদের কর্মজীবনের সেই শ্রেণিকক্ষ, শিক্ষার্থী আর প্রিয় বিদ্যালয়ের আঙিনায়। দায়িত্বের অধ্যায় শেষ হলেও মহালছড়ির প্রাথমিক শিক্ষায় তাদের রেখে যাওয়া অবদান ও স্মৃতি দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে শিক্ষক সমাজ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটি শহরের হাসপাতাল এলাকায় তিনতলা ভবন দখলকে কেন্দ্র করে আটক ২ 

কাপ্তাইয়ে গণপ্রকৌশল দিবসের র‍্যালী ও আলোচনা সভা

সাংবাদিক প্রদীপ চৌধুরীর পিতার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

মানিকছড়িতে ৫শ কৃষক পেল প্রণোদনা

চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হতদরিদ্র রোগীরা, লংগদু উপজেলা স্বাস্থ্য বিভাগের বেহাল দশা

রাঙামাটিতে ‘ফ্যাক্ট চেকিং’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কাপ্তাইয়ে হরতালের বিরুদ্ধে আওয়ামীলীগ নেতাকর্মীদের অবস্থান-বিক্ষোভ সমাবেশ 

বাঘাইছড়িতে জমে উঠেছে কোরবানির হাট

কাপ্তাইয়ে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জুরাছড়ির দুর্গম পাহাড়ে সেনা বাহিনীর চিকিৎসা সেবা ও প্রীতিভোজ

error: Content is protected !!
%d bloggers like this: