রবিবার , ৩০ অক্টোবর ২০২২ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

বসত ছাড়তে আ.লীগ নেতার হুমকি! প্রশাসনের সহযোগীতা চায় সংখ্যালঘু পরিবারটি

প্রতিবেদক
হিমেল চাকমা, রাঙামাটি
অক্টোবর ৩০, ২০২২ ৩:৩৪ অপরাহ্ণ

রাঙামাটির কাউখালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এরশাদ সরকারের বিরুদ্ধে এক সংখ্যালঘু পরিবারকে উচ্ছেদে ষড়যন্ত্র করার অভিযোগ উঠেছে।

রবিবার সকালে রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারটি।

ভুক্তভুগী ওসীম বড়ুয়া (৩৩) বলেন, আমরা ৩৫ বছরের অধিক সময় ধরে কাউখালীর সদরের মিনি মাকের্ট এলাকায় বসবাস করছি। এখন হঠাৎ এরশাদ সরকার আমাদের বসতভিটা তার দাবী করে আগামী ১৫ দিনের মধ্যে আমাদের বসত ভিটা ছেড়ে চলে যেতে এবং না হলে তিনি নিজে এসে ভেঙে দেবেন বলে হুমকি দিয়েছেন।

এ ছাড়াও তিনি দীর্ঘদিন ধরে পুলিশ দিয়ে আমাকে নানান হয়রানী করছেন। পুলিশ দিয়ে এখন বিভিন্ন হয়রানী করা হচ্ছে।

কিছুদিন আগে পুলিশ আমাকে গাজা দিয়ে ছবি তুলে জেল হাজতে আটকে রেখে মামলা দেয়ার ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা হতিয়ে নিয়েছে। টাকা দেওয়ার পর আমার বিরুদ্ধে মামলা দেয়নি। থানার এএসআই নজরুল ইসলাম এ কাজটি করেছে।

ওসীম বড়ুয়া বলেন, কখন বিভিন্ন অবৈধ জিনিস দিয়ে পুলিশ আমাকে আটক করে এ আতংকে দিনপাত করছি। এ বিষয়ে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছি। নির্বাহী কর্মকর্তা আমাকে পরামর্শ দিয়েছেন এরশাদ খুব প্রভাবশালী লোক। তার সাথে আমি যেন আপোষ করি। তার সাথে কোন কিছুতে পারব না বলেছেন ইউএনও।

এতদিন ইউএনও আমাকে সহযোগীতা করেছেন। সম্প্রতি তিনি অন্যত্র বদলী হয়ে যাওয়ার পর এরশাদ আবার ষড়যন্ত্র শুরু করে দিয়েছেন। সম্প্রতি আমার বাড়িতে এসে আগামী ১৫ দিনের মধ্যে বসতভিটা ছাড়তে হুমকি দিয়ে গেছেন। বসতভিটা রক্ষায় প্রশাসনের সহযোগীতা কামনা করেন ওসীম বড়ুয়া।

ওসীমের প্রতিবেশী সারদা চরন নাথ (৮৮) বলেন,  আমি ১৯৫২ সাল থেকে কাউখালীতে বসবাস করছি। ৩৫ বছর আগে ওসীমের বাবা পিন্টু বড়ুয়া আমার বাড়ির পাশে বসত গড়েন। বর্তমানে যে জায়গাটি এরশাদ নিজের দাবী করছে জায়গাটি ওসীমের বাবার। এ নিয়ে অতীতে কোন বিরোধ ছিল না।

২০০৫ সালে এরশাদ কাউখালীতে এসে এখন একের পর এক জমি দখল করে যাচ্ছে। ওসীমদের বিরুদ্ধে যা করছে এগুলো অন্যায় করছে এরশাদ। সে ক্ষমতা ব্যবহার করে ওসীমদের ভোগদখলীয় জমি কেড়ে নিতে চাচ্ছে। ওসীম বড়ুয়ার পরিবারের সাথে অন্যায় করা হচ্ছে।

এ বিষয়ে এরশাদ সরকার বলেন, ওসীম বড়ুয়ার বাড়ির সামনে যে জমিটি খালি পড়ে আছে এটি আমার জমি। আমি দুই বছর আগে বিদেশে চিকিৎসায় গেলে ওসীম বড়ুয়া এটি জোর করে দখল করে নেয়। এ নিয়ে আদালতে মামলা করেছি। এরশাদ বলেন, এটি উদ্ধারের জন্য আমার যা যা করণীয় তা করব।

কাউখালী থানার ওসি পারভেজ আলী জানান, আমি এ থানায় নতুন যোগদান করেছি। বিষয়টি আমার জানা নেই। বিষয়টি আমি খোঁজ নিব। কেউ যদি আইনী সহায়তা পেতে চায় তাহলে তদন্ত পূর্বক আইনী সহায়তা দেওয়া হবে। কেউ প্রভাব দেখিয়ে অন্যায় করবে এটি পুলিশ সহ্য করবে না। ওসিম বড়ুয়া আমার কাছে অভিযোগ দিলে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে ৫৩ প্রাথমিকের ১৫৯ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান 

কাপ্তাইয়ে চ্যারিটি শো “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”

বিলাইছড়িতে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

বাঘাইছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ বিতরণ

হৃদয়ে মহালছড়ি নামের সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ

মাহে রমজানকে স্বাগত জানিয়ে বাঘাইছড়িতে জামায়েত ইসলামীর শোভাযাত্রা

ডেভিল হান্টে বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলহাজতে

বাঘাইছড়িতে সেনাবাহিনীর ঈদ উপহার বিতরণ

কাপ্তাইয়ে দারুল উলুম বড়ইছড়ি নুরানী মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

বান্দরবানে শিক্ষার্থীরদের মাঝে সেনাবাহিনীর শিক্ষাসামগ্রী ও ক্রীড়া সামগ্রী বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: