শুক্রবার , ৪ নভেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

লংগদুতে দুই বোটের মুখোমুখী সংঘর্ষ; দুই শিক্ষার্থী নিখোঁজ ২ আহত ৭

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
নভেম্বর ৪, ২০২২ ৭:২৫ অপরাহ্ণ

রাঙামাটির লংগদুর কাত্তলী এলাকায় কাপ্তাই হ্রদে বালুবাহী ইঞ্জিন চালিত বোটের সাথে স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় পানিতে ডুবে দুই শিক্ষার্থী নিখোঁজ রয়েছে।

শুক্রবার বিকেল তিনটার সময় লংগদু উপজেলাধীন কাট্টলী বিলের গাছ টিলা নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।

লংগদু থানার ওসি আরিফুল আমিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দূর্ঘটনার সময় উক্ত স্পিডবোটে সর্বমোট নয়জন যাত্রী ছিলো এবং ঘটনার পরবর্তী স্থানীয়রা ৭ জনকে উদ্ধার করতে পারলেও দুই জনকে খোঁজে পাওয়া যাচ্ছে না।

নিখোঁজরা হলেন, লিটন চাকমা (২০), পিতা মুক্ত লাল চাকমা, গ্রাম ক্যাংড়াছড়ি, বাঘাইছড়ি এবং এলিনা চাকমা (২০), পিতা সুরুত চাকমা, গ্রাম হাজাছড়া সুবলং বরকল, দুজনই শিজক উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।

জানা গেছে, বালুবাহী দেশীয় ইঞ্জিনবোটটি রাঙামাটি থেকে ছেড়ে লংগদু যাচ্ছিলো এবং যাত্রীবাহি স্পিডবোটটি রাঙামাটি আসছিল।

বালুবাহী বোট চালক নজরুল ইসলাম জানান, আমি বোটে নামাজ পড়ে ছাদে উঠতেই দেখি স্পিডবোট টি আমার বোটের কাছাকাছি, ফলক পড়তেই এসে মুখোমুখি সংঘর্ষ হয়ে যায়।

স্পিডবোট চালক হিমেল চাকমা বলেন, হঠাৎ আমার চোখের মধ্যে কিছু একটা পড়েছে বলে মনে হয়। তখন আমি এক হাতে চোখ পরিষ্কার করতে থাকি তখনই মুখোমুখি হয়ে সংঘর্ষ হয়ে যায়।

লংগদু থানার ওসি আরিফুল আমীন জানিয়েছেন, ঘটনাটি জানার পরপরই আমরা আমাদের পুলিশসহ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সাথে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত  হই। রাঙামাটি থেকে ডুবরি দল আসতেছে নিখোঁজ দুজনকে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত আছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজস্থলীতে শেখ রাসেল দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

বাঘাইছড়ি কাউন্সিলরদের ভোট চাইলেন নিখিল

কেইউজে’র উদ্যোগে খাগড়াছড়ি প্রেস ক্লাবের নতুন কমিটিকে সংবর্ধনা

রাঙামাটিতে ঈদের উপহার পেলেন ইমাম মুয়াজ্জিনরা

রাঙামাটি শহরের হাসপাতাল এলাকায় তিনতলা ভবন দখলকে কেন্দ্র করে আটক ২ 

কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের সংরক্ষিত এলাকা থেকে নিষিদ্ধ জাল জব্দ

খাগড়াছড়ি পৌরসভায় উত্তম অর্জন অভিজ্ঞতা বিষয়ে ছাতক পৌরসভার মতবিনিময় সভা অনুষ্ঠিত 

কাপ্তাইয়ে শিক্ষার্থী সংবর্ধনা শিক্ষা উপকরণ বিতরণ

খাগড়াছড়িতে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টিতে দিনব্যাপি শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সড়ক আইন অমন্য করায় দীঘিনালায় জরিমানা 

error: Content is protected !!
%d bloggers like this: