সোমবার , ২৮ নভেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাঙামাটিতে টেলিযোগাযোগ সেবা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
নভেম্বর ২৮, ২০২২ ৭:১৮ অপরাহ্ণ

রাঙামাটিতে জনসচেতনতা বৃদ্ধি এবং টেলিযোগাযোগ সেবা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৮ নভেম্বর) বিকালে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের  চেয়ারম্যান (সিনিযর সচিব) শ্যাম সুন্দর সিকদার।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাসিম পারভেজ,মহা-ব্যবস্থাপক বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন।

প্রধান অতিথি বলেন, বিটিসিএলের উন্নতসেবা, মোবাইল ফোনের ব্যবহার বৃদ্ধি,মোবাইল অপারেটর সমুহের বছরভিত্তিক তরঙ্গ বৃদ্ধি পেয়েছে। বিটিসিএলের গুণগতমান আরো বৃদ্ধি করা হবে। ইন্টারনেট গতি আরো উন্নতসহ গতিশীল করা হবে। সোশ্যাল মিডিয়ার অপব্যবহার রোধ করা হবে। রাঙামাটিতে নেটওয়ার্ক ব্যবহার ৫ জিতে উন্নত করা হবে।
রাাঙামাটিসহ সমগ্র দেশে ইন্টারনেট মোবাইল নেটওয়ার্ক আরো শক্তিশালী করা হবে।

তিনি আরো বলেন, প্রথমত রাঙামাটি জেলা সদরসহ ১০ উপজেলায় টেলিটক নেটওয়ার্ক আরো শক্তিশালী করা হবে। পার্বত্যাঞ্চলের যে সকল উপজেলাতে নেটওয়ার্ক নেই সেখানে বিটিসিএল কাজ করবে। গ্রামীন, রবি, এয়ারটেল ও বাংলালিংক নেটওয়ার্ক ৫জি করে গুনগতমান বাড়ানো হবে। পাহাড়ের তৃণমূল পর্যায়ের পাড়া কেন্দ্রগুলোকে নেটওয়ার্ক এর আওতায় আনা হবে।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, রাঙামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরিন সুলতানা, সদর উজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম মনি ও উপস্থিত সুধীজনরা।

এসময় ঢাকা থেকে আগত বিটিসিএল এর বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি উধর্বতন কর্মকর্তা, শিক্ষক নেতৃবৃন্দ, সুধীজন, স্থানীয় প্রিন্ট এন্ড ইলেকট্টনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটির সহিংসতার ঘটনায় পর্যটন খাতে ধস

রাঙামাটিতে মানবিক পুলিশ শওকত

‘হাইকিং ইন খাগড়াছড়ি’ উদ্বোধন করলেন মংসুইপ্রু চৌধুরী

বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক সম্প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত

বাঘাইছড়ি পৌরসভার মধ্যমপাড়া রাস্তার কাজ দ্রুত শেষ করার দাবীতে এলাকাবাসীর মানবন্ধন ও বিক্ষোভ মিছিল

দাফনের ১৫ বছর পর কবর থেকে কঙ্কাল উত্তোলন

মহালছড়িতে নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব তামাক দিবস

অনাকাঙ্খিত ঘটনার হোতাদের বিষয়ে সকলকে স্বোচ্চার হবার আহ্বান জানালেন খাগড়াছড়ির জেলা প্রশাসক

জুরাছড়িতে সনাতন ধর্মালম্বীদের মাঝে সেনা বাহিনীর আর্থিক সহায়তা প্রদান

৭১ এর অপশক্তিই রাষ্ট্রীয় সম্পদ ও জানমালের ক্ষতি সাধন করেছে- পার্বত্য প্রতিমন্ত্রী

error: Content is protected !!
%d bloggers like this: