বুধবার , ৩০ নভেম্বর ২০২২ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

মানিকছড়িতে প্রান্তিক কৃষকরা পেলেন কৃষি উপকরণ, বীজ, সার ও চারা

প্রতিবেদক
থোয়াই অংপ্রু মারমা, মানিকছড়ি, খাগড়াছড়ি
নভেম্বর ৩০, ২০২২ ৮:১৫ অপরাহ্ণ

 

অনাবাদি পতিত জমি এবং বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় কৃষি অফিস কর্তৃক ৫৩ জন কৃষক-কৃষানীর মাঝে কৃষি উপকরণ, বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।

৩০ নভেম্বর বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা কৃষি অফিস চত্বরে ৪ ইউনিয়নের ১২টি বক্লের মোট ৫৩ কৃষক-কৃষাণীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। এসময় কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হাসিনুর রহমান এবং সকল ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কৃষি অফিসার মোঃ হাসিনুর রহমান জানান, কৃষকদের জন্য সার, বীজ, বেড়ার দেওয়া নেট , বীজ সংরক্ষণ পাত্র, ঝর্ণা, বিভিন্ন রকমের সবজির বীজ, লেবু, মাল্টা আম ও পেয়ারার চারা ইত্যাদি বিতরণ করা হয়েছে।

তিনি বলেন, সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য হলো অনাবাদি পতিত জমি এবং বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান গড়ার মাধ্যমে দেশের খাদ্য ও পুষ্টিতে স্বয়ংসম্পূর্ণ করা। এরই অংশ হিসেবে আজকে উপজেলার ৪ টি ইউনিয়নের ১২ টি কৃষি ব্লকের ৫৩ জন কৃষকদের মাঝে এসব কৃষি সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আগামী ১৭ মার্চ কাপ্তাইয়ে মহা বারুনী স্নান ও সীতা মেলা: আগমন ঘটবে ১০ হাজার পুর্ণাথীর

মুনীর চৌধুরী জাতীয় নাট্যোৎসব উপলক্ষে খাগড়াছড়িতে প্রদর্শিত হবে মোধই

খাগড়াছড়ির প্রত্যন্ত পাড়াগাঁয়ে কবিতা আবৃত্তির আসর  

রাঙামাটি প্রতিবন্ধী স্কুলে নতুন বই ও পুরস্কার বিতরণ

রাজস্থলীতে সড়ক দুর্ঘটনায় আহত আরও ১ জনের মৃত্যু

কাপ্তাইয়ে আরও ৪০ ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর নতুন ঘর

রাঙামাটি বধির বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুলব্যাগ প্রদান দুদকের

বাঘাইছড়িতে বন বিভাগের উদ্যোগে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ 

রাঙামাটিতে জেলা প্রশাসকের অভিনব উদ্যোগ: ‘ত্রিপক্ষীয় সভা’-র যাত্রা শুরু

বাঘাইছড়িতে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে সংবর্ধনা

error: Content is protected !!
%d bloggers like this: