বৃহস্পতিবার , ৮ ডিসেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

গণমাধ্যমের সাথে সহযোগিতাপূর্ণ সম্পর্ক সৃষ্টিতে সচেষ্ট থাকবো- খাগড়াছড়ির নবাগত ডিসি

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
ডিসেম্বর ৮, ২০২২ ৭:০৬ অপরাহ্ণ

 

খাগড়াছড়ির নবাগত জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেছেন, গণমাধ্যম হলো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। রাষ্ট্রের উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। খাগড়াছড়িতে সরকার যে কদিন দায়িত্ব পালনের সুযোগ দেবেন, তার পুরোটা সময়জুড়ে গণমাধ্যমের সাথে সহযোগিতাপূর্ণ সম্পর্ক সৃষ্টিতে সচেষ্ট থাকবো।

তিনি দায়িত্বকালে সততা এবং নিষ্টার সাথে খাগড়াছড়ির অগ্রগতিতে সক্রিয় তৎপরতা অব্যাহত রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন।

বৃহস্পতিবার শেষ বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে খাগড়াছড়ি জেলা শহরে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি খাগড়াছড়ি প্রকৃতি ও নিসর্গ নন্দনের গুরুত্ব অনুধাবন করে বলেন, এই জেলার পর্যটন সম্ভাবনাকে আরো বেশি বিকশিত করার পথে সাংবাদিকদের প্রয়োজনীয় পরামর্শ এবং আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সভায় জেলা প্রশাসক ছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নজরুল ইসলাম, জেলা প্রশাসকের স্টাফ অফিসার শাহিন আলম, দৈনিক অরণ্যবার্তা’র সম্পাদক চৌধুরী আতাউর রহমান, প্রেসক্লাব সভাপতি জীতেন বড়–য়া ও সহ-সভাপতি মো. জহুরুল আলম, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন সভাপতি প্রদীপ চৌধুরী, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন’র সাবেক সভাপতি নুরুল আজম, প্রেসক্লাবের সাবেক সা. সম্পাদক আজিম উল হক, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ চিংমেপ্রু মারমা, সাংবাদিক ইউনিয়ন’র সাবেক সা. সম্পাদক কানন আচার্য্য, চ্যানেল আই প্রতিনিধি আজহার আলী হীরা, বৈশাখী টিভির প্রতিনিধি অপু দত্ত এবং ইন্ডিপেন্ডেন্ট টিভি’র প্রতিনিধি সমির মল্লিক মতামত তুলে ধরেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে ভাড়া বাসা থেকে বিএসপিআই এর শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার 

রাঙামাটি এসপির সাথে পাহাড়ের খবর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ত্রিপুরা সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান পার্বত্য প্রতিমন্ত্রী 

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে গ্রান্ডহোম

কাপ্তাইয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক ১

ঈদগাঁওয়ে সেইফ ইসলামিয়া শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির নেতৃত্বে জমির-মনির

রাজস্থলীতে সড়ক দুর্ঘটনায় আহত আরও ১ জনের মৃত্যু

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নানা উদ্যোগ

পাহাড়ে ত্রিপুরাদের নবান্ন উৎসব শুরু

এইচএসসিতে কাপ্তাইয়ে পাসের হার ৫০.১৮%, শতভাগ পাস: নৌবাহিনী স্কুল এন্ড কলেজ

error: Content is protected !!
%d bloggers like this: