শনিবার , ২৪ ডিসেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

নেতাকর্মীদের মুক্তির দাবীতে রাঙামাটিতে বিএনপির বিক্ষোভ

প্রতিবেদক
রিকোর্স চাকমা, রাঙামাটি
ডিসেম্বর ২৪, ২০২২ ৪:৩৮ অপরাহ্ণ

কেন্দ্রীয় বিএনপির কর্মসূচীর অংশ হিসেবে আওয়ামী লীগ সরকারের পদত্যাগসহ ১০ দফা বাস্তবায়ন, খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাসসহ নেতৃবৃন্দের মুক্তির দাবিতে গণ মিছিল করেছে রাঙামাটি জেলা বিএনপি।

শনিবার(২৪ ডিসেম্বর)বিকালে রাঙামাটির পৌরসভা প্রাঙ্গণে হতে সংক্ষিপ্ত সমাবেশ শেষে গণ মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের রাঙামাটি চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিন করে বনরুপায় গিয়ে শেষ হয়।
মিছিল ও সমাবেশে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয়।

সমাবেশে বক্তারা বলেন, ভোট বিহীন অগণতান্ত্রিক আওয়ামী লীগ সরকার জোর করে ক্ষমতায় আছে। দিন দিন ক্ষমতার লোভ বিরোধী পক্ষের মানুষের উপর নির্মম নির্যাতন জেল জুলুম শুরু করেছে। জনগণকে সাথে নিয়ে দ্রুত এক জালিম সরকারকে ক্ষমতা থেকে বিতারিত করা হবে বলেও হুশিয়ারি দেন বক্তারা।

জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপুর সভাপতিত্বে কেন্দ্রীয় সহ ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট দীপেন দেওয়ান, জেলা বিএনপির সাধারণ এড মামুনুর রশীদ মামুন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

রামগড়ে ৩ করাত কলকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

অর্পণাচরণ বন বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত

কাপ্তাই জাতীয় উদ্যানে ১১ ফুট লম্বা অজগর অবমুক্ত 

বোয়ালখালীর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন ওয়াদুদ ভুইঁয়া

কাপ্তাই অফিসার্স ক্লাবে ব্যাডমিন্টন ও কেরাম প্রতিযোগিতার পুরস্কার বিতরণ 

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালকের পিতৃবিয়োগ, বিভিন্ন মহলে শোক 

পার্বত্যাঞ্চলে সেরা কাপ্তাই বিএন স্কুল অ্যান্ড কলেজ

গত ১০ বছরে ৫৯ হাজার হিন্দু বাংলাদেশ ত্যাগ করেছে: বিশ্ব হিন্দু ফেডারেশন

কাপ্তাইয়ে ৭ কেজি ওজনের অজগর সাপ অবমুক্ত

error: Content is protected !!
%d bloggers like this: