বুধবার , ২৫ জানুয়ারি ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

খাগড়াছড়িতে যুবলীগের বর্ণাঢ্য শোভাযাত্রা ও যুব সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
জানুয়ারি ২৫, ২০২৩ ২:৪৬ অপরাহ্ণ

 

খাগড়াছড়িতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ জেলা শাখা’র উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(২৫জানুয়ারি) সকাল ১১টায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শাপলা চত্বর হয়ে টাউন হল প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে আলোচনা সভা ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে.এম ইসমাইল হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা(তাতু)।

প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন। দেশকে উন্নয়নের মাধ্যমে এগিয়ে উন্নতশীল রাষ্ট্রে পরিনত করাই এ সরকারের একমাত্র লক্ষ্য।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু,জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশুতোষ চাকমা, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, সাংগঠনিক সম্পাদক পার্থ ত্রিপুরা( জুয়েল), জেলা পরিষদের সাবেক সদস্য জুয়েল চাকমা, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শওকত উল আলম, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অংসা মারমা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সনজীব ত্রিপুরা প্রমুখ।

এছাড়াও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টিকো চাকমা, জেলা ছাত্রলীগের আহ্বায়ক উবিক মোহন ত্রিপুরাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গ্রামীণ ব্যাংক দেশব্যাপী ৭ কোটি চারা বিতরণ করবে / রাঙামাটিতে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপন ও চারা বিতরণ

রাজস্থলী আবাসিক উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষাথীদের বিদায় সংবর্ধনা

জুরাছড়ি ইউএনওকে বিদায় সংবর্ধনা

অনিয়মের অভিযোগ পাওয়া শিক্ষকদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে-কাজল তালুকদার

শিক্ষা উন্নয়ন ও সবুজ প্রকৃতি গড়তে মহালছড়িতে সেনাবাহিনীর সহায়তা

চিৎমরময়ে বিএনপির সদস্য সংগ্রহ এবং নবায়ন কার্যক্রমের উদ্বোধন

জামাল উদ্দিন জামালের গল্পগ্রন্থ “স্মৃতির আড়ালে ক্রন্দন”- এর প্রকাশনা উৎসব

কাপ্তাই দুটি অজগর সাপ অবমুক্ত

কাপ্তাইয়ে ইউনিয়নে ইউনিয়নে বিএনপির গণমিছিল ও সম্প্রীতি শান্তি সমাবেশ অনুষ্ঠিত

জনসংহতি সমিতি এম.এন. লারমা অংশের চারদিনের জাতীয় কংগ্রেস সম্পন্ন

error: Content is protected !!
%d bloggers like this: